Advertisement
E-Paper

সন্ধ্যা হলেই মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন মাছের বেগুনি, মুড়ি ছাড়াও জমবে ভাল

কারও পছন্দ বেগুনি, আবার কেউ ভালবাসেন মাছের চপ! আচ্ছা, যদি বেগুনির ভিতরে মাছের পুর ভরে দেওয়া যায়, তা হলে কেমন হয়? ছুটির দিনে সন্ধ্যাবেলা বাড়িতে বানিয়ে নিন মাছের পুর ভরা আমিষ বেগুনি। রইল প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১১:০৮
How to make Machher Beguni at home

কী ভাবে বানাবেন আমিষ বেগুনি? ছবি: সংগৃহীত।

বর্ষাকালে সন্ধ্যা হলেই চপ-শিঙাড়ার মতো ভাজাভুজি খেতে মন চায়। বাড়িতে এক এক জনের পছন্দ এক এক রকম। কারও পছন্দ বেগুনি আবার কেউ ভালবাসেন মাছের চপ! আচ্ছা, বেগুনির ভিতরে যদি মাছের পুর ভরে দেওয়া যায়, তা হলে কেমন হয়? ছুটির দিনে সন্ধ্যাবেলা বাড়িতে বানিয়ে মাছের নিন পুর ভরা আমিষ বেগুনি। রইল প্রণালী।

উপকরণ:

৪ টুকরো কাতলা মাছ

দু’টি লম্বা মাপের বেগুন

আধ কাপ পেঁয়াজকুচি

২ টেবিলচামচ কাঁচালঙ্কাকুচি

১ টেবিলচামচ রসুনকুচি

স্বাদমতো নুন

১ চা-চামচ গোলমরিচের গুঁড়ো

১ টেবিলচামচ হলুদগুঁড়ো

১ টেবিলচামচ লেবুর রস

আধ চা-চামচ চাটমশলা

১ কাপ বেসন

আধ চা-চামচ কালোজিরে

পরিমাণ মতো সাদা তেল

প্রণালী:

প্রথমে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলি ভেজে কাঁটা ছাড়িয়ে রেখে দিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচালঙ্কাকুচি ভেজে নুন আর হলুদগুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। তার পর ভাজা মাছ, ধনেপাতাকুচি, লেবুর রস, চাটমশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার পুরটি ঠান্ডা করে নিন। এ বার বেগুনগুলি পাতলা ফিলে করে কেটে নিন। দু’টি ফিলের মাঝে মাছের পুর ভরুন। বেসন, নুন, হলুদ, কালোজিরে আর পরিমিত মাত্রায় জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণে মিশিয়ে দিন খানিকটা গরম তেল। এ বার পুর ভরা বেগুন বেসনের মিশ্রণে ডুবিয়ে মুচমুচে করে ভেজে নিন। উপর থেকে চাটমশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মাছের বেগুনি।


beguni Snacks Recipes Fish Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy