Advertisement
E-Paper

একঘেয়ে মুরগির মাংস মুখে রোচে না? রন্ধনশিল্পী সঞ্জীব কপূর শেখালেন রেলওয়ে চিকেন কারি

লাল ঘন ঝোলের রেলওয়ে চিকেন কারির স্বাদ-গন্ধেই মজবে মন। রান্নার কৌশল শেখালেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ১৭:৪৬
মাংসের লাল ঝোল। সঞ্জীব কপূর শেখালেন কী ভাবে রাঁধতে হবে রেলওয়ে চিকেনকারি।

মাংসের লাল ঝোল। সঞ্জীব কপূর শেখালেন কী ভাবে রাঁধতে হবে রেলওয়ে চিকেনকারি। ছবি:সংগৃহীত।

লাল ঝোল, তবে বেশি পাতলা নয়। তাতে মশলার যথাযথ মিশেল। এমনই মুরগির মাংস বানানো শেখালেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর। এরই নাম তিনি দিয়েছেন রেলওয়ে চিকেন কারি। মুরগির মাংসের চেনা রান্নাগুলি একঘেয়ে ঠেকলে বানিয়ে নিতে পারেন এমন চিকেন কারি। রন্ধনশিল্পীর কথায়, ‘‘প্রত্যেক মুরগির মাংসের রান্নার নিজস্বতা থাকে। রেলওয়ে চিকেন কারির বিশেষত্বই হল এর স্বাদ এবং গন্ধ।’’

উপকরণ

৭৫০ গ্রাম মুরগির মাংস

আধ কাপ টকদই

দেড় টেবিলচামচ আদা-রসুনবাটা

দেড় টেবিলচামচ লঙ্কাগুঁড়ো

আধ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

৬ টেবিলচামচ সর্ষের তেল

২ টেবিলচামচ মৌরি

দেড় টেবিলচামচ জিরে

১ ইঞ্চি দারচিনি

২টি লাল লঙ্কা

৫-৬টি গোলমরিচ

৫-৬টি ছোটএলাচ

৮-১০টি লবঙ্গ

৫-৬টি রসুনকোয়া

১ ইঞ্চি আদাকুচি

২ টেবিলচামচ ধনেগুঁড়ো

দেড় কাপ টম্যাটোর ক্বাথ

৩টি আলু ডুমো করে কাটা

১/৪ চা-চামচ জায়ফলগুঁড়ো

একমুঠো ধনেপাতাকুচি

পদ্ধতি: টকদই, আদা-রসুনবাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং নুন দিয়ে মাখিয়ে রাখুন মুরগির মাংস।

কড়াইয়ে গোলমরিচ, জিরে, মৌরি, শুকনোলঙ্কা-সহ সমস্ত গরমমশলা হালকা নাড়াচাড়া করে রসুন, আদা দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন।

কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিন। তেজপাতা ফোড়ন দিন। মিহি করে কুচোনো পেঁয়াজ ভেজে নিন। স্বাদমতো নুন দিন। মিক্সারে ঘুরিয়ে নেওয়া মশলা যোগ করুন। গুঁড়োমশলা, লঙ্কার গুঁড়ো যোগ করে কষাতে থাকুন। দিয়ে দিন টম্যাটো পিউরি বা ক্বাথ। মিশ্রণ থেকে তেল ছাড়লে মশলা মাখানো মাংস এবং আলু দিয়ে কষিয়ে নিন। আঁচ কমিয়ে ঢাকা দিন। মাংস থেকে জল ছেড়ে যাবে। মাংস আধসেদ্ধ হলে আরও কিছুটা গরম জল দিয়ে মাঝারি আঁচে মাংস সেদ্ধ করে নিন।

Sanjeev Kapoor Chicken Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy