ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে হেরে গিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে যে ভাবে ক্যারিবিয়ান ব্যাটারেরা আক্রমণ করেছেন ভারতীয় বোলারদের, তা একেবারেই মানতে পারছেন না মহম্মদ কাইফ। তাঁর মতে, এই বোলারদের নিয়ে কোনও ভাবেই বিশ্বকাপ জিততে পাবে না ভারত।
জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের এই সিরিজ়ে খেলাচ্ছে না ভারত। তার বদলে ভরসা রাখা হয়েছে অর্শদীপ সিংহ, ময়ঙ্ক যাদব এবং প্রিন্স যাদবের প্রতি। কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি।
ভারতের বোলিং নিয়ে ক্ষিপ্ত কাইফ ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে বলেছেন, “সত্যিটা হল, ভারত ওদের বোলিংয়ের জন্য হারছে। ওদেরই দোষ দিতে হবে। ২৪৭ অনেক রান। আমরা খারাপ বল করেছি বলেই হেরেছি। প্রচুর রান দিয়েছে। এটাই প্রথম নয়। সাধারণত পাঁচ ম্যাচের সিরিজ়ে ব্যাটারেরা তিনটে ম্যাচ জেতায়। বোলারেরা বাকি ম্যাচ জেতায়। এই সিরিজ়ে বোলারেরা কোনও ম্যাচই জেতাতে পারছে না। এই দল নিয়ে কখনওই বিশ্বকাপ জেতা যাবে না।”
বুধবারের ম্যাচে ময়ঙ্ক এবং অর্শদীপ মিলে আট ওভারে ১০৪ রান দেন। অক্ষর পটেল চার ওভারে দেন ৪৫ রান। প্রিন্স দিয়েছেন ৩৬।
আরও পড়ুন:
-
রাজপ্রাসাদে ক্রিকেট ম্যাচ, এখনও রাহানের বিশ্বাস হচ্ছে না! যুবরাজ, সৌরভের সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতা জানালেন ব্যাটার
-
টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট! নজির গড়লেন সাউথ আফ্রিকার জোরে বোলার, আর কারও এমন রেকর্ড রয়েছে?
-
হেরে প্রকাশ্যে ক্লাবকর্তার সমালোচনা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের, বিরল ঘটনা ইংল্যান্ডের ফুটবলে
ম্যাচের পর বোলারদের দোষ দেন অধিনায়ক শ্রেয়স আয়ারও। তিনি বলেন, “বোলিং নিয়েই সমস্যার শুরু হয়েছে। আমরা লাইন, লেংথ ঠিক রাখতে পারিনি। দিনের শেষে ২৫০ রান তাড়া করতে গেলে একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করতে হয়। আমরা সেটা পারিনি। বোলিংয়ের সময়েও নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। ওখানেই পার্থক্য হয়ে গিয়েছে।”