Advertisement
E-Paper

হেরে প্রকাশ্যে ক্লাবকর্তার সমালোচনা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের, বিরল ঘটনা ইংল্যান্ডের ফুটবলে

কোচ বা সাপোর্ট স্টাফের বিরুদ্ধে অতীতে মুখ খুলতে দেখা গিয়েছে ফুটবলারদের। কিন্তু ক্লাবকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন এমনটা খুব একটা দেখা যায়নি। সেটাই করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৬:৫৮
football

লিসান্দ্রো মার্তিনেজ়। ছবি: সমাজমাধ্যম।

কোচ বা সাপোর্ট স্টাফের বিরুদ্ধে অতীতে একাধিক বার মুখ খুলতে দেখা গিয়েছে ফুটবলারদের। কিন্তু ক্লাবকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন এমনটা খুব একটা দেখা যায়নি। ঠিক সেটাই করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ়। কেন ট্রান্সফার উইন্ডোতে ভাল ফুটবলার নেওয়া হল না, তা নিয়ে তোপ দেগেছেন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টরকে।

শেষ পাঁচটি ম্যাচের একটিও জিততে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ০-২ হেরেছে তারা। শেষ পাঁচটি ম্যাচে জয়হীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে ১৩-তে এবং চ্যাম্পিয়ন্স লিগে তারা সপ্তম স্থানে আছে।

ম্যাচের পর সাক্ষাৎকারে দলের পারফরম্যান্সকে ‘খুবই খারাপ’ বলেছেন তিনি। তাঁর কথায়, “আমি বেশির ভাগ সময়েই নিজেকে নিয়ন্ত্রণে রাখি। তবে ক্লাব এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে তা কখনও সখনও আয়নায় দেখা উচিত। গত মরসুমটা খুব ভাল গিয়েছিল। আমরা আশা করেছিলাম এ বার আরও ভাল ফুটবলার নেওয়া হবে। কারণ সব দলই ভাল ফুটবলারদের নিচ্ছে। আজ যাদের সঙ্গে খেললাম সেই আতলেতিকোরও অসাধারণ দল রয়েছে। ওরা যোগ্য দল হিসাবে জিতেছে।”

এর পর টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সকে একহাত নিয়েছেন মার্তিনেজ়। বলেছেন, “টেকনিক্যাল ডিরেক্টরের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। সত্যি বলতে, ফুটবলার হিসাবে আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। তবে এই ধরনের ম্যাচের জন্য আরও শক্তিশালী দল গড়া দরকার।”

দলের ঘন ঘন কোচ বদল নিয়েও মুখ খুলেছেন মার্তিনেজ়। ২০২২-এর বিশ্বকাপজয়ী ফুটবলার বলেছেন, “আপনারা খালি কোচ বদল, বদল, বদল করেন। কিন্তু বাকি দিকগুলোর কী হবে? কোচ বা ফুটবলারদের উপর দোষ দেওয়া সহজ। কিন্তু বাকি দিকগুলো নিয়েও তো ভাবতে হবে।”

Manchester United Lisandro Martinez

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy