টি-টোয়েন্টি ক্রিকেটে নজির গড়লেন সাউথ আফ্রিকার বোলার শাদ লেকক। একই ওভারে পাঁচটি উইকেট নিলেন তিনি। তার মধ্যে পর পর চারটি বলে চারটি উইকেট নিয়েছেন। সাউথ আফ্রিকার ঘরোয়া লিগ সিএসএ প্রোটি২০ কাপে কেজ়েডএন ইনল্যান্ড বনাম টাইটান্সের ম্যাচে ঘটনাটি ঘটেছে।
লেকক চার ওভারে ২৬ রানে ৬ উইকেট নেন। আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে চার বলে চার উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রশিদ খান, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার এবং ওয়েস্ট ইন্ডিজ়ের জেসন হোল্ডার। সিএসএ প্রোটি২০ কাপে এটাই যে কোনও বোলারের সেরা বোলিং।
টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির প্রথম হয়নি। সকলের আগে এই নজির গড়েছিলেন বাংলাদেশের আল আমিন হোসেন। তিনি ২০১৩-১৪ মরসুমে আবাহনী লিমিটেডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন। এর পর এই কাজ করেন অভিমন্যু মিঠুন। সৈয়দ মুস্তাক আলিতে কর্নাটকের বোলার হরিয়ানা ম্যাচে পাঁচ উইকেট নেন। গত বছর ইন্দোনেশিয়ার বোলার গেদে প্রিয়ান্দানা কম্বোডিয়ার বিরুদ্ধে একই কাজ করে দেখান। এর পর লেকক এই কাজ করে দেখালেন। প্রিয়ান্দানা একমাত্র বোলার যিনি আন্তর্জাতিক ম্যাচে এই কাজ করে দেখিয়েছেন।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটে টাইটান্সের ইনিংসের ১৯তম ওভারে। লেকক প্রথমে আউট করেন লিউস দু প্লয়কে। এর পর একে একে ফিরিয়ে দায়ান গালিয়েম, আফিওয়ে মিয়ান্দা, জানকো স্মিট এবং এসোসা আইভেবাকে। লেককের পাঁচ উইকেটের কারণে টাইটান্সের ইনিংস ২০৪-এ শেষ হয়ে যায়।