Advertisement
E-Paper

বিশ্বকাপে রোহিত-কোহলি না থাকলেও সমস্যা হবে না ভারতের, গম্ভীরদের ভবিষ্যতের দিকে তাকানোর পরামর্শ প্রাক্তন নির্বাচকের

রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরের বছর বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে এখনও জল্পনা চলছে। ভারতের এক প্রাক্তন নির্বাচক মনে করেন, রোহিত বা কোহলি না থাকলেও বিশ্বকাপে ভারতের সমস্যা হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:০১
cricket

রোহিত শর্মা এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরের বছর বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে এখনও জল্পনা চলছে। প্রধান নির্বাচক অজিত আগরকরকে পর্যন্ত সরে যেতে হচ্ছে রোহিতদের না নেওয়ার পক্ষে সওয়াল করায়। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন নির্বাচক সন্দীপ পাটিল মনে করেন, রোহিত বা কোহলি না থাকলেও বিশ্বকাপে ভারতের সমস্যা হবে না।

এক ওয়েবসাইটে পাটিল বলেছেন, “বিশ্বকাপে খেলবে কি না তা ঠিক করুন দুই ক্রিকেটারই। ওরা কি খেলা চালিয়ে যেতে চায়? ফিটনেস ধরে রাখতে পারবে? নির্বাচকদের কৌশল কী? ওরা কি ভবিষ্যতের দিকে তাকাচ্ছে? এখনকার ক্রিকেটারদের কথা মাথায় রেখে ভাবনাচিন্তা করতেই হবে যে ওদের বিকল্প ক্রিকেটার তৈরি আছে কি না বা ওদের দল থেকে বাদ দিলে সমস্যা হবে কি না। ভারতের বেঞ্চের কথা মাথায় রেখেই বলছি, বিরাট বা রোহিত দলে থাকলেও ভারতের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।”

পাটিল আরও বলেছেন, “এই দু’জন ক্রিকেটার অনেক দিন ধরে খেলেছে। ওরা এমনিতেই কিংবদন্তি। রোহিত সাদা বলের ক্রিকেটে খুবই ভাল খেলেছে। বিরাটের ব্যাপারে যত বলব ততই কম বলা হবে।”

এখনকার দল নিয়ে পাটিল এতই আত্মবিশ্বাসী যে, জসপ্রীত বুমরাহের বিকল্পও ভারত ঠিক খুঁজে ফেলবে বলে মনে করেন তিনি। বলেছেন, “আমাদের হাতে তিন-চার জন এমন বোলার রয়েছে যারা ঘণ্টার ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। ওরা সকলেই ভাল খেলছে। বুমরাহ না থাকলে সব যে থমকে যাবে এমনটাই মোটেই নয়। কেউ না কেউ ঠিক ওর জায়গা নিয়ে নেবে। দু’দিন আগেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কথা বলছিলাম। কী অসাধারণ পরিষেবা রয়েছে ওখানে। বোর্ড দুর্দান্ত কাজ করেছে। আমি নিশ্চিত ও রকম পরিষেবায় ভারতীয় ক্রিকেটে শুধু ভাল ব্যাটার নয়, ভাল বোলারও উঠে আসবে।”

Virat Kohli Rohit Sharma BCCI ICC ODI World Cup 2027

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy