চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং সাই সুদর্শন। এর পরেই বোর্ডকর্তাদের সঙ্গে উৎকর্ষ কেন্দ্রের বিরোধ প্রকাশ্যে এসেছে। তবে ভারতের অধিনায়ক শুভমন গিল মনে করেন না, দুই তরফে কোনও ঝামেলা রয়েছে। তাঁর দাবি, কোনও ক্রিকেটারের চোটের ব্যাপারে আগেভাগেই তাঁদের জানিয়ে দেওয়া হয়। টেস্টের মতো ম্যাচে কোনও ভাবেই চোট নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি।
প্রথম টেস্টের আগে শুভমনের দাবি, খেলোয়াড়ের চোট নিয়ন্ত্রণ নিয়ে অনবত উৎকর্ষ কেন্দ্রের সঙ্গে কথা হয় বোর্ডের। তিনি বলেছেন, “সব সময় ওদের সঙ্গে কথা হচ্ছে। দুর্ভাগ্যবশত, আমরা যতটা চেয়েছিলাম সাইয়ের চোটের ততটা উন্নতি হয়নি। টেস্টে কোনও ঝুঁকি নিতে চাইনি। যে ১৫ জন আছে তাদের নিয়েই আমি আত্মবিশ্বাসী।”
শুভমনের মতে, টেস্টের মতো একটি ফরম্যাটে কখনওই আনফিট ক্রিকেটারদের নামানো যায় না। তাঁর ব্যাখ্যা, “টেস্ট পাঁচ দিন ধরে চলেছে। যদি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি হত, তা হলে অন্য বিষয় হত। কিন্তু টেস্টে কেউই ঝুঁকি নিতে চায় না। বরং ফিট ক্রিকেটারদের নিয়ে খেললে জয়ের সম্ভাবনা বেশি থাকে।”
আরও পড়ুন:
-
ম্যাচের মাঝে ঝামেলা মেহেদি ও স্টার্কের, তানজিদের শতরানে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলাদেশ
-
কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে আটকে দিল ভবানীপুর, টানা দ্বিতীয় ম্যাচ ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া লাল-হলুদের
-
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরুর আগেই খারাপ খবর, গোটা ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি, কী বলছে পাঁচ দিনের পূর্বাভাস
-
মহিলা টেনিস খেলোয়াড়দের লিঙ্গ পরীক্ষার সিদ্ধান্ত, বিতর্কে নিয়ামক সংস্থা
উদাহরণ দিয়ে শুভমন বলেছেন, “আপনি প্রথম দিন ভাল না খেললেও হাতে একটা সুযোগ থাকছে। তাই ক্রিকেটারদের কাছে ফিরে আসার সুযোগ থাকে। সেটা মাথায় রেখেই সাই এবং বুমরাহের চোটের পর আমরা একটু হতাশ হয়েছিলাম। তাতে অবশ্য দলের মানসিকতায় কোনও পরিবর্তন হয়নি। আমরা বিশ্বাস করি, দলে যে ১৫ জন রয়েছে, তাদের মধ্যে যে ১১ জন খেলার সুযোগ পাবে, তারা দলকে জেতানোর জন্য পুরো চেষ্টা করবে।”