Advertisement
E-Paper

মেসি অবসর নিলেও থামতে চান না রোনাল্ডো, ৪১ বছরের ফুটবলারকে নেশন্‌স লিগের দলে নিলেন পর্তুগালের নতুন কোচ

বিশ্বকাপ ফাইনালে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনই ফুটবলকে বিদায় জানাতে রাজি নন। তাঁকে নেশন্‌স লিগের দলে রেখেছেন নতুন কোচ জর্জে জেসুস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৬
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

বিশ্বকাপ ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিয়োনেল মেসি। তুলে রেখেছেন নীল-সাদা জার্সি। তাঁর থেকে দু’বছর বড় হলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনই ফুটবলকে বিদায় জানাতে রাজি নন। তাঁকে নেশন্‌স লিগের দলে রেখেছেন নতুন কোচ জর্জে জেসুস।

বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। তার পরেই রোনাল্ডো জানিয়েছিলেন, বিশ্বকাপে আর খেলবেন না। কিন্তু জার্সি তুলে রাখছেন এ কথা কখনও বলেননি। দু’বছর পর ইউরো কাপের সময় তাঁর বয়স হবে ৪৩। তবে দেশের জার্সি এখনই যে রোনাল্ডো তুলে রাখছেন না তা প্রমাণ হয়ে গিয়েছে জেসুসের দলে তাঁর জায়গা পাওয়ায়।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই রবার্তো মার্তিনেজ়কে কোচের পদ থেকে সরিয়ে দেয় পর্তুগাল। আনা হয় জেসুসকে। এই জেসুসের কোচিংয়েই গত মরসুমে আল নাসের সৌদি প্রো লিগ জিতেছিল। ফলে জেসুসের সঙ্গে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রোনাল্ডোর। আল নাসের ছাড়াও বেনফিকা, স্পোর্টিং লিসবনের মতো পর্তুগালের একাধিক ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে জেসুসের।

পাঁচ বারের বাঁল দ্যর জয়ী রোনাল্ডো এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালকে ২০১৬-র ইউরো এবং ২০১৯ এবং ২০২৫-এ নেশন্‌স লিগ জিতিয়েছেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে নেশন্‌স লিগের নতুন মরসুম শুরু করছে পর্তুগাল। তিন দিন পর তাদের প্রতিপক্ষ নরওয়ে। এর পর ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর নরওয়ের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচ রয়েছে।

Cristiano Ronaldo Portugal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy