বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম ভরসা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ়। ফাইনালে স্পেনের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়ে লড়াই করেও দলকে জেতাতে পারেননি। গত বিশ্বকাপে সোনার দস্তানা জেতা গোলরক্ষক বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন ফাইনালের দু’দিন পর। ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন মার্তিনেজ়।
সমাজমাধ্যমে সমর্থকদের কাছে এক রকম ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁদের প্রিয় দিবু। মার্তিনেজ় লিখেছেন, ‘‘আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম। ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে এসে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম। এই কষ্টটা বোঝানো কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবতে হবে। দেখতে হবে কী ভাবে সামনে এগোনো যায়। সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা, সেটাও ভাবতে হবে।’’ এর পর দেশবাসীর উদ্দেশে মার্তিনেজ় লিখেছেন, ‘‘আমি খুবই দুঃখিত। আমার দেশ এবং দেশবাসীর জন্য সত্যিই নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি।’’
আরও পড়ুন:
৩৩ বছরের গোলরক্ষক সরে যাওয়ার কথা বলেছেন। তা হলে কি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি? লিয়োনেল মেসির প্রিয় দিবুর পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ়। অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়ে মেসিদের লড়াইয়ে রেখেছিলেন শেষ পর্যন্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম