বিশ্বকাপ ফাইনালে হারের পর এ বার ফিফার তদন্তের আওতায় আসতে চলেছে আর্জেন্টিনা। ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতি, মারপিট করেছিলেন আর্জেন্টিনার কয়েক জন ফুটবলার। সেই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর ফকল্যান্ড নিয়ে যে ব্যানার দেখানো হয়েছিল তা নিয়েও তদন্ত করা হবে।
‘স্কাই নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, হারের পর আর্জেন্টিনার আচরণ ফিফার আতশকাচের তলায় এসেছে। লিয়োনেল মেসির দলের ফুটবলারদের এমন কাণ্ড একেবারেই বরদাস্ত করতে রাজি নয় ফিফা। জানা গিয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই আর্জেন্টিনার ফুটবলারেরা এমন কাজ করেছেন।
‘বিবিসি’-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ ফুটবলার অ্যালান শিয়েরার বলেছেন, “কোনও রকম প্ররোচনা ছাড়াই লিয়ান্দ্রো পারেদেস বিপক্ষের খেলোয়াড়দের আক্রমণ করছিল। ফুটবলে এ সব আচরণের কোনও জায়গা নেই। আমি জানি হারতে খুব খারাপ লাগে। কিন্তু হার মেনে নেওয়ারও একটা ধরন রয়েছে। আর্জেন্টিনার এমন আচরণ আগেও অনেক বার দেখেছি। শেষ বাঁশি বাজার পর যে ব্যবহার ওরা করল তা ভয়ঙ্কর।”
রবিবার রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই ঝামেলা শুরু হয়। স্পেনের কয়েক জন ফুটবলার আনন্দে উৎসব করতে শুরু করেন। আর্জেন্টিনার কয়েক জন হতাশ হয়ে শুয়ে পড়েন। মাঠের মাঝখানে দু’দলের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হয়। প্রথমে একে অপরের প্রতি গালিগালাজ ছিল। এর পর ফুটবলারেরা হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। স্কালোনিকে দেখা যায় স্পেনের এরিক গার্সিয়ার দিকে তেড়ে যেতে।
ঝামেলায় মুখ্য চরিত্র ছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। মাঠে নামার পর থেকেই তিনি শারীরিক ফুটবল খেলছিলেন। পাঁচ মিনিটের মধ্যে হলুদ কার্ডও দেখেছিলেন। ম্যাচের পর সকলের আগে তিনি গার্সিয়ার সঙ্গে ঝামেলা করেন। গার্সিয়ার ঘাড় চেপে ধরেন। এর পর ঝামেলা করেন গাভির সঙ্গে। গাভিকে ঠেলে ফেলে দেন মাঠে।
আরও পড়ুন:
-
মেসিকে টপকে বিশ্বকাপে সোনার বল রদ্রির, আদৌ কি স্পেনের মিডফিল্ডার এই পুরস্কারের যোগ্য? মুখ খুললেন সতীর্থ কুকুরেয়া
-
আর্জেন্টিনার হারের পরে দেশে দাঙ্গা, কাঁদানে গ্যাস নিয়ে সামলাল পুলিশ, হারলেও মেসিই বিশ্বের সেরা, বলে দিলেন আর্জেন্টিনীয়েরা
-
স্পেন ট্রফি হাতে তোলার সময় পিছন ফিরে দাঁড়িয়ে রইলেন মেসিরা, আর্জেন্টিনার ফুটবলারদের লজ্জাজনক আচরণে বিশ্ব জুড়ে নিন্দা
ঘটনা দেখে দু’দলের একাধিক সাপোর্ট স্টাফ দৌড়ে আসেন। তাঁরা ঝামেলা মেটানোর চেষ্টা করতে থাকেন। স্কালোনিও এগিয়ে এসে নিজের দলের ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। তার আগে গার্সিয়ার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। মেজাজও হারাতে দেখা যায়। ঠান্ডা মাথার মানুষ হিসাবে পরিচিত স্কালোনিকে অতীতে এমন রূপে দেখা যায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম