চলতি বিশ্বকাপে অনেক ম্যাচেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ম্যাচ পরিচালনা নিয়ে বিরক্তি প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন কোচ এবং ফুটবলারেরা। বিশ্বকাপ শেষ হলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা গুরুতর অপরাধ করেছেন বলে প্রমাণিত হবেন, তাঁরা শাস্তি পেতে পারেন।
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল, সুইৎজ়ারল্যান্ডের ফুটবলার ম্যানুয়েল আকাঞ্জি, মিশরের কোচ হোসাম হাসান, এমনকি লিয়োনেল মেসিকেও রেফারির বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছে। অনেকে প্রকাশ্যে রেফারির সামনেই তাঁর সঙ্গে তর্ক করেছেন। আবার অনেকে সংবাদমাধ্যমের সামনে রেফারিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। ফিফার নজরদারি থেকে কেউ ছাড় পাবেন না।
এই মুহূর্তে কোনও ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানাতে চায়নি ফিফা। তবে প্রতিযোগিতার পরেই তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। রেফারিদের রিপোর্ট এবং আরও কিছু বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পরেও অনেক সদস্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফ্রান্সের কোচ বলেছিলেন, “চতুর্থ এবং পঞ্চম রেফারি ভাল ছিলেন। কিন্তু মাঠে যিনি ম্যাচ পরিচালনা করছিলেন, তিনি কি সত্যিই সেমিফাইনাল খেলানোর যোগ্য?” মেক্সিকোর বিরুদ্ধে জেতার পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল রেফারিকে নিয়ে বলেছিলেন, “উনি একেবারেই ভাল খেলাননি। যে কোনও মুহূর্তে যে কোনও দলকে ছিটকে দিতে পারেন।”
আরও পড়ুন:
-
ইংল্যান্ডের বিশ্বকাপ জয় নিয়ে কবিতা লিখেছিলেন বাসচালক, আর্জেন্টিনার কাছে হারের পর প্রকাশ্যে আনলেন বেলিংহ্যাম
-
রুট অপরাজিত ৯৯, এক দিনের সিরিজ়ে সমতা ফেরাল ইংল্যান্ড, জলে গেল কোহলি, শ্রেয়সের অর্ধশতরান, আবার ব্যর্থ রোহিত
-
ইংরেজ গোলকিপারের জলের বোতল কুড়িয়ে পেলেন মেসিরা, দেখেই চমকে গেল আর্জেন্টিনা দল! কেন, জানা গেল কারণ
আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের কোচ হাসান এবং ফুটবলার মোস্তাফা জ়িকোও রেফারির প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম