Advertisement
E-Paper

আইএফএ সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার দাদা অজিত, পদত্যাগপত্র পাঠালেন সচিবের কাছে

দীর্ঘ দিন তিনি আইএফএ সভাপতির পদে ছিলেন। শুক্রবার পদত্যাগ করলেন অজিত বন্দ্যোপাধ্যায়। আইএফএ অনুমোদিত সকল সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র আইএফএ সচিবের কাছে পাঠান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৭
football

অজিত বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

দীর্ঘ দিন তিনি আইএফএ সভাপতির পদে ছিলেন। শুক্রবার পদত্যাগ করলেন অজিত বন্দ্যোপাধ্যায়, যিনি সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা। এ দিন আইএফএ অনুমোদিত সকল সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র আইএফএ সচিবের কাছে পাঠান। পদত্যাগপত্রে ষাটের দশক থেকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে আসার পর থেকে আইএফএ-র সভাপতি রূপে দীর্ঘ কয়েক দশক ফুটবলের সেবা করতে পারাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেছেন।

অজিত জানিয়েছেন, সভাপতি হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের চেষ্টা করেছেন। বর্তমানে যে বয়সে পৌঁছেছেন, তাতে কিছু দিনের মধ্যেই তিনি এই পদে থাকার অযোগ্য হয়ে পড়বেন বলে আশঙ্কাপ্রকাশ করেছেন অজিত। সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তাঁর বিশ্বাস, আগামী প্রজন্মের প্রশাসকেরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন। বর্তমানে চলা কলকাতা ফুটবল লিগ সুষ্ঠু ভাবে চলার জন্য তিনি এত দিন অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন। লিগ শেষ হওয়ার আগেই কেন পদত্যাগ করলেন তা স্পষ্ট করেননি।

পদত্যাগপত্রের শেষ ছত্রে অজিত জানিয়েছেন, সরে দাঁড়ালেও ফুটবলের প্রতি তাঁর ভালবাসা অক্ষুণ্ণ থেকে যাবে। আইএফ তাঁর কাছে পরিবারের মতো এবং তিনি আইএফএ-র শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন বলে জানিয়েছেন অজিত।

Ajit Banerjee IFA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy