বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন ঘটিয়েছে রিয়াল মাদ্রিদ। ১-৩ পিছিয়ে থাকা অবস্থায় শেষের কয়েক মিনিটে তিনটি গোল করে তারা ৪-৩ গোলে জিতেছে। সেই ম্যাচে গোল করে নজির গড়েছেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে।
২৭ বছরের এমবাপের দেশের জার্সিতে অনেক নজির রয়েছে। ক্লাবের হয়েও অনেক রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসিদের ধাওয়া করা শুরু করে দিলেন। রোমার বিরুদ্ধে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের ৭১টি গোল হয়ে গেল।
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল রয়েছে রোনাল্ডোর। তিনটি ক্লাবের হয়ে তিনি ১৪০টি গোল করেছেন। মেসি ১০৭টি গোল নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ৯০টি গোল নিয়ে তৃতীয় স্থানে রবার্ট লেয়নডস্কি। ৭২টি গোল নিয়ে চতুর্থ স্থানে করিম বেঞ্জেমা। তার পরেই রয়েছেন এমবাপে। তিনি রিয়ালেরই প্রাক্তন ফুটবলার রাউল গঞ্জালেজকে টপকে গিয়েছেন।
ফরাসি তারকার আগে যাঁরা, তাঁরা কেউই এখন ইউরোপের কোনও লিগে খেলেন না। ফলে এমবাপের কাছে সময় রয়েছে এই চার জনকে টপকে যাওয়ার। বেঞ্জেমার থেকে মাত্র একটি গোল পিছনে তিনি। ফলে এ বারের লিগেও প্রাক্তন ফরাসি ফুটবলারকে টপকে যেতে পারেন।
বুধবার ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে ছিল রোমা বনাম রিয়াল এবং ম্যান সিটি-পিএসজি ম্যাচ নিয়ে। ঘরের মাঠে ২০ মিনিটে মার্টিন দে রুন এগিয়ে দেন রোমাকে। পাঁচ মিনিটের মধ্যেই দূরপাল্লার দুরন্ত শটে সমতা ফেরান এমবাপে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যে ফের ধাক্কা রিয়াল শিবিরে। ৫১ মিনিটে ২-১ করেন ডনেল মালেন। ৫৭ মিনিটে তিনি ফের গোল করেন। ৮৩ মিনিটে ব্যবধান কমান পরিবর্ত হিসেবে নামা রিয়ালের কার্লোস এসপি। দু’মিনিটের মধ্যে ৩-৩ করেন ভিনিশিয়াস জুনিয়রের জায়গায় মাঠে নামা এনড্রিক। ৯০ মিনিটে রিয়ালের হয়ে ৪-৩ করেন আন্তোনিয়ো রুডিগার।
আরও পড়ুন:
-
শতরান করে ম্যাচের সেরা! বাংলাকে জিতিয়ে তিন শব্দে লক্ষ্মীকে কৃতজ্ঞতা জানালেন অভিষেক পোড়েল
-
শাহরুখের প্রতিবেশী হতে চলেছেন সূর্যকুমার! দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক
-
এশিয়াডের পদকজয়ীদের সঙ্গে দেখা করলেন মোদী, প্রধানমন্ত্রীর হাতে জার্সি তুলে দিলেন হরমনপ্রীত, হাজির শ্রেয়সেরাও
আর্লিং হালান্ড যদিও দুর্দান্ত লড়াই করেও ঘরের ম্যান সিটি-র হার বাঁচাতে পারলেন না। ১৩ মিনিটে দেজ়িরে দুয়ে এগিয়ে দেন পিএসজিকে। দু’মিনিটের মধ্যেই ২-০ করেন উসমান দেম্বেলে। ৩২ মিনিটে পিএসজি-কে ৩-০ এগিয়ে দেন ভিতিনহা। ৫৩ মিনিটে ব্যবধান কমান হালান্ড। কিন্তু ৬২ মিনিটে পিএসজি-র হয়ে চতুর্থ গোল করেন মাঘনেস আকলিউস। ৭৫ মিনিটে হালান্ড ফের ব্যবধান কমালেও ম্যান সিটির হার বাঁচাতে পারেননি।