ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল। তাতেই লিয়োনেল মেসিকে পিছনে ফেলে দিলেন কিলিয়ান এমবাপে। শুধু সোনার বুটের দৌড়েই আর্জেন্টিনার অধিনায়ককে পিছনে ফেলে দিলেন না। ফ্রান্স অধিনায়ক বিশ্বকাপের ইতিহাসে মোট গোল সংখ্যাতেও এগিয়ে গেলেন।
স্পেনের বিরুদ্ধে ফাইনালের আগে কিছুটা চাপে পড়ে গেলেন মেসি। তাঁকে চাপে ফেলে দিলেন প্যারিস সঁ জরমেঁর প্রাক্তন সতীর্থ এমবাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেও ফ্রান্সকে বিশ্বকাপে তৃতীয় করতে পারেননি এমবাপে। তবে ব্যক্তিগত কীর্তি গড়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। এ বারের বিশ্বকাপে মোট ১০টি গোল করলেন এমবাপে। সোনার বুট জেতার দৌড়ে এগিয়ে গেলেন। মেসি এখনও পর্যন্ত আটটি গোল করেছেন। সোনার বুট জিততে হলে তাঁকে ফাইনালে অন্তত দু’টি গোল করতেই হবে।
শনিবার মেসির আর একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখন এমবাপেই সবচেয়ে বেশি গোলের মালিক। ইংল্যান্ড ম্যাচের পর বিশ্বকাপে সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ২২। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ২১ গোল করেছেন। অর্থাৎ নতুন বিশ্বরেকর্ডের মালিক হলেন এমবাপে। বিশ্বকাপ ফাইনালে এক গোল করতে পারলে মেসি আবার যুগ্ম ভাবে বিশ্বরেকর্ডের মালিক হবেন। না পারলে সম্ভবত পাকাপাকি ভাবেই এই বিশ্বরেকর্ড হাতছাড়া হয়ে গেল লিয়োর। কারণ ৩৯ বছরের মেসি সম্ভবত ২০৩০ সালের বিশ্বকাপ খেলবেন না। ফলে এমবাপেকে টপকে যাওয়ার সুযোগও আর পাবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম