সুইৎজ়ারল্যান্ড ম্যাচে রেফারির উপর মেজাজ হারালেন লিয়োনেল মেসি। পর্তুগালের জোয়াও পিনেইরোর কথা বলার ধরন পছন্দ হয়নি এলএম টেনের। মাঠেই তিনি আঙুল উঁচিয়ে সমঝে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের রেফারিকে।
এ বারের বিশ্বকাপে রবিবারের ম্যাচে প্রথম গোল পেলেন না মেসি। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে বার বার তাঁর চেষ্টা ব্যর্থ হওয়ায় কিছুটা বিরক্ত দেখাচ্ছিল মেসিকে। দ্বিতীয়ার্ধে সুইৎজ়ারল্যান্ডের একটি ফ্রিকিককে কেন্দ্র করে মেজাজ হারান মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের তৈরি করা মানব দেওয়ালে ছিলেন মেসিও। সে সময় পর্তুগিজ রেফারি একটি নির্দেশ দেন। যা পছন্দ হয়নি মেসির। তিনি আপত্তি জানান। এর পর পিনেইরো কড়া ভাবে কিছু একট বলার চেষ্টা করতেই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সঙ্গে সঙ্গে তিনি আঙুল উঁচিয়ে রেফারিকে বলেন, ‘‘আমার সঙ্গে ঠিক ভাবে কথা বলুন। অসম্মান করে আমার সঙ্গে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে ঠিক করে কথা বলছি। আপনাকেও ঠিক ভাবে কথা বলতে হবে।’’ মেসির ক্ষোভ দেখে আর কথা বাড়াননি রেফারি। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
৩৮ বছরের পিনেইরো কড়া ধাঁচের রেফারি হিসাবেই পরিচিত। অতিরিক্ত কার্ড দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিক বার বিতর্কেও জড়িয়েছেন। এ বারের বিশ্বকাপেই সুইৎজ়ারল্যান্ড বনাম বসনিয়া ম্যাচে রেফারিং করেছিলেন পিনেইরো। সেই ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে লাল কার্ড দেখান। এর পর শেষ ষোলোয় কানাডা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেখানে অনেক শান্ত ছিলেন। মাত্র দু’টি হলুদ কার্ড দেখিয়েছিলেন।
আরও পড়ুন:
পিনেইরো সম্পর্কে খোঁজ খবর নিয়েই খেলতে নেমেছিলেন মেসিরা। তাঁকে সম্ভবত মাত্রাতিরিক্ত প্রভাব তৈরি করতে দিতে চাননি মেসি। তাই সুযোগ পেয়েই রোনাল্ডোর দেশের রেফারিকে নিজের ওজন মনে করিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম