Advertisement
E-Paper

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি! ‘মিস আর্জেন্টিনা’-র পোশাকে বিশ্বকাপজয়ী অধিনায়ক

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ নানা নকশার রংবেরঙের পোশাক পরে এসেছিলেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। নানা পোশাকের ভিড় আলাদা করে নজর কেড়ে নিয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৯
Picture of Football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেও সম্মানিত লিয়োনেল মেসি। ভিয়েতনামে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে চমক আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাড। মেসির ফুটবলজীবনের নানা মুহূর্তে সঙ্গী করে মঞ্চে এলেন তিনি।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ নানা নকশার রংবেরঙের পোশাক পরে এসেছিলেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। নানা পোশাকের ভিড়ে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন অ্যালিনা। তাঁর নীল-সাদা পোশাক মেসিময়। আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়কের ফুটবলজীবনের নানা মুহূর্তের ছবি ছিল তাঁর পোশাকে। বিশ্বকাপ হাতে মেসি বা গত বিশ্বকাপ ফাইনালের পর হতাশ মেসি— সব ছিল তাঁর পোশাকে। বিশেষ ভাবে পরিকল্পনা করা পোশাকের উপরের অংশে আর্জেন্টিনার নীল-সাদা জার্সির আদলে। আর নিচের অংশে শুধুই মেসি। এ ভাবেই কয়েক দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসিকে সম্মানিত করেছেন আর্জেন্টিনার সুন্দরী।

আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাডের পোশাকে লিয়োনেল মেসির ফুটবলজীবনের নানা মুহূর্ত।

আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ় আক্সেলরাডের পোশাকে লিয়োনেল মেসির ফুটবলজীবনের নানা মুহূর্ত। ছবি: এক্স।

অ্যালিনার পোশাক পরিকল্পক অরেলিয়ো মার্তিনেজ় মেসির ফুটবলজীবনের নানা মুহূর্তকে ধরেছেন। নিউওয়েলস বয়েজ, বার্সেলোনা, প্যারিস সঁ জরমঁ, ইন্টার মায়ামির জার্সিতে মেসির বিভিন্ন মুহূর্ত যেমন রয়েছে, তেমনই রয়েছে দেশের হয়ে উচ্ছ্বাস বা হতাশার একাধিক ছবি।

গত ৩১ অগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন মেসি। গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এলএম টেন। তার পর বাবা জর্জে মেসির মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। ব্যক্তিগতজীবনের ধাক্কা সামলে অবসরের সিদ্ধান্ত জানান মেসি।

Lionel Messi Argentina tribute

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy