Advertisement
E-Paper

জাতীয় লিগের আগে কো-স্পনসর মহমেডানে, এগিয়ে এল আসবাবপত্র নির্মাণ সংস্থা, বেতন সমস্যা মেটায় শুরু অনুশীলনও

স্পনসরশিপের অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি। দু’পক্ষের মধ্যে চূড়ান্ত পর্বের কথাবার্তা চলছে। এর আগে মহমেডান ক্লাবের আর্থিক সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন হুমায়ুন কবীর। তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিপাকে পড়েন কর্তারা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ২২:২৫
Picture of Football

মহমেডান স্পোর্টিং ক্লাব। — ফাইল চিত্র।

দীর্ঘ দিন আর্থিক সঙ্কটে থাকা মহমেডান স্পোর্টিংয়ের সমস্যা কিছুটা হলেও মিটতে চলেছে। জাতীয় লিগের আগে কো-স্পনসর পেল সাদা-কালো শিবির। ফিরল স্বস্তি। আসবাবপত্র তৈরির একটি সংস্থা মহমেডানের পাশে দাঁড়িয়েছে।

আগামী ৩০ অক্টোবর সরকারি ভাবে কো-স্পনসরের কথা ঘোষণা করবেন মহমেডান কর্তারা। তবে ‘লাক্সারি লিভিং ফার্নিচার’ নামের ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। ক্লাবের পাশে দাঁড়ানোর কথা বুধবারই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংস্থার কর্ণধার সম্রাট রায়। তিনি বলেছেন, ‘‘আমাদের ক্ষমতা সীমিত। তা নিয়েই মহমেডান ক্লাবের পাশে দাঁড়াচ্ছি। আইএফএলের জন্য কো-স্পনসর হিসেবে লাক্সারি লিভিং এল। ক্লাব কর্তাদের সঙ্গে আমাদের ইতিবাচক কথা হয়েছে। আমরা আন্তরিক ভাবে চেয়েছিলাম শতবর্ষপ্রাচীন মহমেডান ক্লাবের সঙ্গে যুক্ত হতে।’’

স্পনসরশিপের অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি। দু’পক্ষের মধ্যে চূড়ান্ত পর্বের কথাবার্তা চলছে। এর আগে ক্লাবের আর্থিক সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন হুমায়ুন কবীর। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক ক্লাবকে ২৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁর দেওয়া একাধিক চেক বাউন্স করায় আরও সমস্যায় পড়ে যান মহমেডান কর্তারা। হুমায়ুনকে ক্লাবের সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।

আর্থিক সমস্যা মিটতে চলার পাশাপাশি অনুশীলনও শুরু হল মহমেডানে। বেতন সংক্রান্ত সমস্যা মেটায় বুধবার ১০ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করেছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান।

Mohammedan SC Sponsor NFL Furniture

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy