Advertisement
E-Paper

শিল্ড জিতে সোমবার আইএসএল অভিযান শুরু মোহনবাগানের, টানা ম্যাচেও কোনও সমস্যা নেই কোচ দিমপেরিসের

দু’দিন আগে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। সেই ঘোর কাটার আগেই সোমবার আইএসএলে অভিযান শুরু করছে সবুজ-মেরুন। গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৯:০৭
football

মোহনবাগানের কোচ পানাজিয়োটিস দিমপেরিস। ছবি: সমাজমাধ্যম।

দু’দিন আগে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। সেই ঘোর কাটার আগেই তাদের আবার মাঠে নামতে হচ্ছে। সোমবার আইএসএলে অভিযান শুরু করছে সবুজ-মেরুন। গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। টানা ম্যাচ খেলার পরেও ক্লান্তির কোনও সুর নেই কোচ পানাজিয়োটিস দিমপেরিসের কথায়। বরং এতে দলের সুবিধাই হবে বলে মনে করছেন তিনি।

নর্থইস্টের বিরুদ্ধে ডুরান্ডে খেলেছে মোহনবাগান। হারিয়েছে উত্তর-পূর্বের দলটিকে। ম্যাচের আগে পানোসের মুখে কৌশলগত নমনীয়তা এবং ম্যাচ ফিটনেসের কথা। তিনি বলেছেন, “আমরা দুটো ফর্মেশন নিয়ে কাজ করেছি। কখনও ৩-৪-৩ ছকে খেলেছি, কখনও ৪-২-৩-১ ছকে খেলেছি। ফুটবলারেরা এখন এই ছকের সঙ্গে মানিয়ে নিয়েছে। তাই আমরা আলাদা আলাদা ম্যাচে এই ছকের ব্যবহার করতে পারি, তবে একটা ম্যাচের মধ্যেও প্রয়োজন অনুযায়ী দুটো ছকে খেলতে পারি। বেশির ভাগ ফুটবলারই যথেষ্ট ম্যাচ খেলেছে। তারা প্রচণ্ড চাপের মধ্যে খেলেছে। কারণ আমরা সব ট্রফি জিততে চেয়েছি। তাই আমার মনে হয়, প্রথম ম্যাচে নামার আগে সুবিধাই হবে।”

এই মরসুমে দলের থেকে কী দেখতে চান এবং কোন ধরনের ফুটবল খেলতে চান সেটাও স্পষ্ট করেছেন পানোস। তিনি বলেছেন, “আমি এমন একটা দলকে মাঠে দেখতে চাই যারা আগ্রাসী ফুটবল খেলবে, যাদের মধ্যে জয়ের ইচ্ছা থাকবে। প্রাক মরসুম প্রস্তুতি যা হয়েছে, তাতে একটা ম্যাচে একটানা আক্রমণ করার মতো জায়গায় এখনও আসিনি। তবু আমরা জিততে চাই। আর কোনও ফলাফল চাই না।”

পানোসের সঙ্গে ছিলেন ফরোয়ার্ড লি আরউইন। তিনি বলেছেন, “দলের পরিবেশ খুবই ভাল। বিশেষ করে মরসুমের শুরুতে যে পরিশ্রম করেছি তাতে দল আরও তৈরি হয়েছে। অনুশীলনে সকলকে খুশির মেজাজে দেখি। ট্রফিও জিতেছি। আপাতত এই মঞ্চটা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।”

ISL 2026-27 Mohun Bagan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy