Advertisement
E-Paper

অবসর নেমারের! ব্রাজ়িল বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতেই চোখের জলে বিদায় দেশের সর্বোচ্চ গোলদাতার

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজ়িল। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে নেমারের স্বপ্ন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৫:৫৬
football

চোখের জলে বিদায় নেমারের। ছবি: রয়টার্স।

শেষ চেষ্টা করেছিলেন। পারলেন না। বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজ়িল। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে নেমারের স্বপ্ন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন তিনি।

খেলা শেষে চোখের জল ধরে রাখতে পারেননি নেমার। মাঠেই কেঁদে ফেলেন। তাঁকে সান্ত্বনা দেন সতীর্থেরা। পরে মিক্সড জ়োনে সাংবাদিকদের সামনে নিজের অবসর ঘোষণা করেন নেমার। তিনি বলেন, “আমি বার বার চেষ্টা করেছি। কিন্তু এ বার থামার সময় এসেছে। এখানেই শুরু করেছিলাম। এখানেই শেষ করলাম।”

চোটে থাকা সত্ত্বেও চলতি বিশ্বকাপের দলে নেমারকে রেখেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন নেমার। কিন্তু প্রথম চার ম্যাচে মাত্র একটিতেই পরিবর্ত হয়ে নামেন তিনি। নরওয়ে ম্যাচেও পরিবর্ত হিসাবেই নেমারকে নামান আনচেলোত্তি। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও দলকে জেতাতে পারেননি নেমার। তাই খেলা শেষ নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

২০১০ সালে ব্রাজ়িলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল নেমারের। পরের ১৬ বছরে দেশের জার্সিতে ১২৯টি ম্যাচ খেলেছেন নেমার। করেছেন ৮০ গোল, যা ব্রাজ়িলের ইতিহাসে সর্বাধিক। ব্রাজ়িলকে ২০১২ সালের অলিম্পিক্স রুপো, ২০১৬ সালের অলিম্পিক্সে সোনা ও ২০১৩ সালে কনেফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন করেছেন নেমার।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্রাজ়িলের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি। কিন্তু এক বারও জিততে পারেননি। এ বার তাঁর খেলা হবে কি না তা নিয়ে সংশয় ছিল। যদিও শেষ পর্যন্ত দলে ছিলেন তিনি। তার পরেও শেষটা ভাল হল না নেমারের। চোখের জলে মাঠ ছাড়তে হল তাঁকে।

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
Neymar Brazil Football Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy