মরক্কো ৩ (ওউনাহি ২, রাহিমি)
কানাডা ০
একটি ফুটবল ম্যাচ জিততে গেলে যা যা করার দরকার, সবই করল কানাডা। দলের সেরা ফুটবলারদের নামাল। আক্রমণের ঝড় তুলে দিল। বিপক্ষকে ব্যস্ত রাখল। শুধু গোলটাই করতে পারল না। সেটা যারা করল, সেই মরক্কো চলে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। আয়োজক দেশ কানাডাকে ২-০ গোলে হারাল মরক্কো। জোড়া গোল আজ়েদিন ওউনাহির। টানা দ্বিতীয় বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল তারা। শেষ আটে তাদের প্রতিপক্ষ ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচের বিজয়ী দল।
বিশ্বকাপে কখনওই মরক্কো সহজ দেশ নয়। ব্রাজ়িলের মতো দেশকে পর্যন্ত নাকানি-চোবানি খাইয়েছে গত বারের সেমিফাইনালিস্টরা। শেষ ৩২-এ নেদারল্যান্ডসের মতো দেশকে ছিটকে দিয়েছে। তাদের বিরুদ্ধে কানাডাকে যথেষ্ট ভাল খেলেছে। শুধু গোলটাই করতে পারেনি। মরক্কো তাড়াহুড়ো না করে অপেক্ষা করেছে। সঠিক সময়ে সুযোগ কাজে লাগিয়ে তারা ম্যাচ বার করে নিয়েছে। কানাডার মতো অনবরত আক্রমণ করার মতো পরিশ্রম তাদের করতে হয়নি।
ম্যাচের ৬ মিনিটেই ভাল সুযোগ পেয়েছিল কানাডা। জোনাথন ডেভিডের শট আটকে দেন মরক্কো গোলকিপার ইয়াসিন বোনো। এর পর আক্রমণে মাত্রা ক্রমশ বাড়াতে থাকে কানাডা। মরক্কোর ফুটবলারেরা নিজেদের অর্ধে বিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকেন। ১১ মিনিটে আবার মরক্কো বাঁচান বোনো। বক্সের ভিতর থেকে তানি ওলুয়াসেহির শট বাঁচান তিনি।
সেই সময়ে মরক্কো সত্যিই কিছুটা চাপে পড়ে গিয়েছিল। কানাডাকে আটকাতে শারীরিক ফুটবল খেলতেও পিছপা হয়নি তারা। সমস্যা আরও বাড়ে ইসমাইল সাইবারি চোট পেয়ে বেরিয়ে যাওয়ায়। এই ফুটবলার তিনটি গোল করেছেন মরক্কোর হয়ে। ফলে তিনি বেরিয়ে যাওয়ায় চাপ বাড়ে। জলপানের বিরতির পর কিছু ক্ষণ খেলা মরক্কোর নিয়ন্ত্রণে থাকলেও আবার চলে যায় কানাডার পায়ে। আশরফ হাকিমিরা ছন্দই খুঁজে পাচ্ছিলেন না। দু’দলের শারীরিক ফুটবলের কারণে ফাউলও হয়েছে প্রচুর। প্রথমার্ধে পাঁচটি হলুদ কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় মরক্কো। নিজেদের বক্সের বাইরে ফাউল করেছিলেন কানাডার লুক ডে ফুগরোলেস। সেট-পিস থেকে বল পান ওউনাহি। ডান পায়ের শটে গোল করেন তিনি। গোল খেয়ে কেঁপে যায় কানাডা। নিজেদের প্রথম প্রয়াসেই গোল করে মরক্কো।
মাঝে কিছু ক্ষণ ধাতস্থ হতে সময় লাগে কানাডার। তার পর আবার আক্রমণ শুরু করে তারা। তবে লাভের লাভ হয়নি। কিছুতেই মরক্কোর গোলমুখ খুঁজে পায়নি তারা। উল্টে দ্বিতীয় গোল করে মরক্কো। এ বারও সেই ওউনাহি। মাঝমাঠ থেকে তালবির পাস পান ব্রাহিম দিয়াজ়। তিনি টোকায় পাস দেন ওউনাহিকে। চলতি বলে শট নিয়ে গোল করেন ওউনাহি।
আরও পড়ুন:
-
এগিয়ে গিয়েও বার বার গোলহজম! কাতারের ‘দোষ’ আবার ফিরেছে আর্জেন্টিনা দলে, মেসিদের সমস্যা কি শারীরিক না মানসিক?
-
বিশ্বকাপে ব্রাজ়িল, ইংল্যান্ডের ম্যাচ কি এগিয়ে আনা হচ্ছে? জল্পনার মাঝে উত্তর দিল ফিফা, প্রকাশ্যে আয়োজকদের পরিকল্পনা
-
অবশেষে সিনিয়র দলে অভিষেক বৈভবের! সচিনের নজির ভেঙে দিল ১৫ বছরের ক্রিকেটার, প্রথম ম্যাচে আউট ১৪ রানে
তখনও বোঝা যায়নি নাটকের আরও বাকি আছে। শেষের দিকে আক্রমণের ঝড় বইয়ে দেয় কানাডা। সংযুক্তি সময়ে তৃতীয় গোল করে খেলা শেষ করে দেয় মরক্কো। এ বার ব্রাহিমের পাস থেকে গোল করেন রাহিমি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম