Advertisement
E-Paper

পর্তুগালের কোচ হয়েই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য জেসুসের, আর কি দেশের জার্সিতে দেখা যাবে ক্রিশ্চিয়ানোকে?

বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই সরে গিয়েছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়। তাঁর জায়গায় শুক্রবার নতুন কোচ হিসাবে জর্জ জেসুসকে নিয়োগ করল পর্তুগাল। দায়িত্ব নিয়েই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন জেসুস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ২২:৫৯
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই সরে গিয়েছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়। তাঁর জায়গায় শুক্রবার নতুন কোচ হিসাবে জর্জ জেসুসকে নিয়োগ করল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আল নাসেরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দায়িত্ব নিয়েই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন জেসুস।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে রোনাল্ডোর। পরের বিশ্বকাপে রোনাল্ডোর বয়স হবে ৪৫ বছর। তত দিন হয়তো খেলবেন না। তবে জাতীয় দলের জার্সিতে ভবিষ্যতেও দেখা যেতে পারে বলে ইঙ্গিত জেসুসের।

পর্তুগালের নতুন কোচ বলেছেন, “যত দিন ও খেলছে এবং দলে ঢোকার মতো অবস্থায় থাকছে, তত দিন ওকে দলে নেব। তবে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা এবং শর্ত থাকছে। জাতীয় দলের জন্য সেরা সিদ্ধান্তই নেব।”

৭১ বছরের কোচ জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে দ্রুতই কথা বলবেন। জেসুসের মন্তব্য, “আমার সঙ্গে ক্রিসের কথা হয়নি এখনও। তবে জাতীয় দলে ক্রিস কখনওই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমার জন্যও সমস্যা হবে না। ক্রিস হল পর্তুগিজ ফুটবলের একটা প্রতীক। জাতীয় দলের প্রতীক। সেটা সারাজীবন ইতিহাসে থেকে যাবে। গত বছর ওর সঙ্গে (আল নাসেরে) কাজ করে দারুণ লেগেছে। ওর সঙ্গে কাজ করা খুব সহজ। ভবিষ্যতে কী করতে চায় সেটা নিয়ে দ্রুত ওর সঙ্গে আলোচনায় বসব।”

গত মরসুমে রোনাল্ডোর ক্লাব আল নাসেরকে সৌদি প্রো লিগ জিতিয়েছিলেন জেসুস। মে মাসে দায়িত্ব ছাড়েন। আবার রোনাল্ডোর সঙ্গে জুটি বাধতে চলেছেন। জেসুসের কথায়, “আমি জানি রোনাল্ডো আল নাসেরেই খেলতে চায়। এক বছর ওর সঙ্গে কাটিয়ে সেটা বুঝেছি। ও বরাবর আমাকে বলেছে, আল নাসেরেই কেরিয়ার শেষ করবে।”

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
Cristiano Ronaldo Portugal Football Al Nassr

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy