Advertisement
E-Paper

দুর্গাপুজোর থিম ফুটবল বিশ্বকাপ! কচিকাঁচাদের মাঠমুখী করে তুলতে অন্য রকম ভাবনা পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া সংহতির

এ বছরই হয়েছে ফুটবল বিশ্বকাপ। বাঙালির ফুটবলপ্রেম এবং ছোটদের মাঠমুখী করে তোলার উদ্দেশে অন্য রকম থিম করেছে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব। তাদের থিম ফুটবল বিশ্বকাপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ২১:৩৮
football

পূর্ব সাতগেছিয়া সংহতির মণ্ডপ। ছবি: সংগৃহীত।

এ বছরই হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছে স্পেন। বাঙালির ফুটবলপ্রেম এবং ছোটদের মাঠমুখী করে তোলার উদ্দেশে অন্য রকম থিম করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব। তাদের থিম এ বার ফুটবল বিশ্বকাপ। মণ্ডপ থেকে অন্দরসজ্জা, সবেতেই বিশ্বকাপের ছোঁয়া রয়েছে।

পূর্ব সাতগেছিয়া সংহতির এ বার ২৯তম বর্ষ। সেখানেই এই থিম করা হয়েছে। মণ্ডপের সামনে ‘ট্রিয়োন্ডা’ বল রাখা হয়েছে, যেটি ছিল বিশ্বকাপে সরকারি বল। এক পাশে স্পেনের বিশ্বজয়ের মুহূর্ত, আর এক পাশে রয়েছে ভারতীয় ফুটবল দলের ছবি। থিমের নাম ‘ফুটবল ইউনাইটস ওয়ার্ল্ড’। অর্থাৎ ফুটবলের মাধ্যমেই গোটা বিশ্ব একত্রিত হয়।

মণ্ডপের ভেতরে বিশ্বকাপের মুহূর্তের ছবি।

মণ্ডপের ভেতরে বিশ্বকাপের মুহূর্তের ছবি। ছবি: সংগৃহীত।

মণ্ডপের অন্দরসজ্জা।

মণ্ডপের অন্দরসজ্জা। ছবি: সংগৃহীত।

এ বারের বিশ্বকাপ ছিল লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। তাঁদের প্রতিকৃতি বানানো হয়েছে। আরও কিছু ফুটবলারের প্রতিকৃতি থাকছে। এ ছাড়াও মণ্ডপের ভিতরে বিশ্বকাপের ৭০টি বিভিন্ন মুহূর্তের ছবি থাকছে। এক ডজন মুহূর্ত রাখা হয়েছে ভারতীয় ফুটবল দলের জন্যও।

মণ্ডপের ভেতরে জায়ান্ট স্ক্রিন।

মণ্ডপের ভেতরে জায়ান্ট স্ক্রিন। ছবি: সংগৃহীত।

এক দিকে রাখা গ্যালারিতে বিশ্বকাপ ফাইনালে মুহূর্ত। দুর্গাঠাকুরের এক পাশেও ফাইনালের মুহূর্ত ও কিছু তারকার ছবি থাকছে। একেবারে উপরে বিশ্বকাপের বিভিন্ন দেশের পতাকা রাখা আছে। আলোর মাধ্যমেও বিভিন্ন দেশের পতাকার রং মণ্ডপে ফেলা হবে। একটি বড়পর্দা থাকছে যেখানে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের হাইলাইট্‌স দেখানো হবে।

Durga Puja FIFA World Cup Qualifier

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy