Advertisement
E-Paper

ভারতীয় ফুটবলের প্রশাসনে আসার তোড়জোড় শুরু ভাইচুং, বিজয়নের! তবে তার আগে জিততে হবে আরেকটি নির্বাচন

এআইএফএফের নতুন সংবিধান অনুযায়ী, সাধারণ পরিষদে প্রাক্তন ফুটবলারদের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। ভোটাভুটির মাধ্যমে দু’জন পুরুষ এবং দু’জন মহিলা প্রাক্তন ফুটবলারকে বেছে নেওয়া হবে। ৪০ জনের তালিকা প্রকাশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৪৭
Picture of Football

(বাঁ দিকে) ভাইচুং ভূটিয়া এবং আইএম বিজয়ন (ডান দিকে)। ছবি: এক্স।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাধারণ পরিষদে দেখা যেতে পারে ভাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, ব্রুনো কুটিনহো, ক্লাইমেক্স লরেন্স, ওইনাম বেমবেম দেবী, অদিতি চৌহানদের। শেষ পর্যন্ত কোন চার জন প্রাক্তন ফুটবলার ফেডারেশনের সাধারণ পরিষদে জায়গা পাবেন, তা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে।

এআইএফএফের নতুন সংবিধান অনুযায়ী, সাধারণ পরিষদে প্রাক্তন ফুটবলারদের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। ফুটবল প্রশাসনে প্রাক্তন ফুটবলারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। তাঁরা থাকবেন অসামান্য মেধার ক্রীড়াবিদ বা এসওএম হিসেবে। পরিষদে কারা থাকবেন, তা-ও বেছে নেওয়া হবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের জন্য মোট ৪০ জন প্রাক্তন ফুটবলারের নামের তালিকা প্রকাশ করেছেন হরিয়ানার অবসরপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব শর্মা। সঙ্গে প্রয়োজনীয় বিজ্ঞপ্তিও জারি করেছেন এআইএফএফের নির্বাচন পরিচালনার দায়িত্ব নেওয়া প্রাক্তন আমলা।

তালিকায় ২০ জন পুরুষ এবং ২০ জন মহিলা প্রাক্তন ফুটবলারের নাম রয়েছে। প্রাক্তন পুরুষ ফুটবলারদের মধ্যে বিজয়ন, ভাইচুং, কুটিনহো, লরেন্স ছাড়াও নাম রয়েছে কেটি চাকো, সেতুমাধবন, মুস্তাক আলি, সন্তোষ কাশ্যপ, আব্দুল মজিদ, রমন বিজয়ন, জো পল আনচেরি, সাবির পাশা, আব্দুল হাকিম, কেভি ধনেশ, মহম্মদ ইউসুফ আনসারি, ভুপিন্দর ঠাকুর, কেএ আনসন, মুস্তাক আলি, শরাফ আলি এবং ভিক্টর মঞ্জিলার নাম রয়েছে।

অন্য দিকে, ২০ জন প্রাক্তন মহিলা ফুটবলার হিসেবে বেমবেম, অদিতি ছাড়াও রয়েছে চিত্রা গঙ্গাধরণ, এস ললিতা, মারিয়ো রেবেলো, শ্রদ্ধাঞ্জলি সামন্তরে, আশালতা দেবী, শুক্লা দত্ত, বেন্টলা ডি’কথ, মিনু সোলাঙ্কি, উভেনা ফার্নান্ডেজ, পি শিবশঙ্করীদ‌ের নাম। তবে এই তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিছু নাম নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল মহলে। দেশের বিশিষ্ট প্রাক্তন ফুটবলার হিসেবে তাঁদের কীসের ভিত্তিতে বিবেচনা করা হল, তা নিয়ে বিষ্ময় তৈরি হয়েছে।

নির্বাচন হবে আগামী ২৩ নভেম্বর। বুধবার থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। ভোটাভুটির মাধ্যমে দু’জন পুরুষ এবং দু’জন মহিলা প্রাক্তন ফুটবলার ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্য হবেন।

Former Footballer Bhaichung Bhutia IM Vijayan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy