Advertisement
E-Paper

‘ওরা আমায় ঘুমোতে দেয়নি, তাই হারিয়ে দিলাম’, বার্সা সমর্থকদের কটাক্ষ মোরিনহোর, রিয়ালের জয় ‘ছোট ব্যাপার’ এমবাপের কাছে

লা লিগার এল ক্লাসিকোয় জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে ২-১ গোলে। জয়ের পর বার্সেলোনার সমর্থকদেরই কৃতিত্ব দিয়েছেন রিয়ালের কোচ হোসে মোরিনহো। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ২০:৫৩
football

গোলের পর এমবাপের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোয় জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে ২-১ গোলে। জয়ের পর বার্সেলোনার সমর্থকদেরই কৃতিত্ব দিয়েছেন রিয়ালের কোচ হোসে মোরিনহো। এ দিকে, জোড়া গোল করে রিয়ালকে জিতিয়েও বিশেষ পাত্তা দিচ্ছেন না এমবাপে। তাঁর কাছে এটি ছোট ঘটনা।

ম্যাচের আগের দিন রিয়ালের হোটেলের সামনে তারস্বরে চিৎকার করেছেন বার্সেলোনার সমর্থকেরা। সারা দিন-রাত গান গেয়ে ফুটবলারদের ঘুমের ব্যাঘাত ঘটাতে চেয়েছেন। ম্যাচের পর সেই ঘটনার উল্লেখ করে মোরিনহো বলেছেন, “এই জয় বার্সেলোনার সমর্থকদের উৎসর্গ করতে চাই যাঁরা আজ হোটেলে সারা ক্ষণ আমাকে জাগিয়ে রেখেছেন। ওঁরা আমাকে ঘুমোতে দিতে চাননি। আমিও ঘুমোইনি। কিন্তু ওঁদের দলকে হারিয়ে দিয়েছি। ওঁদের অনেক আদর।”

দলের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দেকে প্রশংসায় ভরিয়েছেন মোরিনহো। তাঁর দাবি, অর্ধেকের বেশি ম্যাচ চোট নিয়েই খেলেছেন ভালভার্দে। মোরিনহোর কথায়, “প্রায় ৪০ মিনিট ধরে চোট নিয়ে খেলেছে ভালভার্দে। ওর আলাদা প্রশংসা প্রাপ্য।” একইসঙ্গে মোরিনহো বলেছেন, “রিয়াল মাদ্রিদ শুধু ক্যাম্প ন্যুতে জেতার জন্য খেলে না। তারা লা লিগা জেতার জন্য খেলে। এটাই মানসিকতা হওয়া উচিত। এ ভাবেই খেলে যেতে হবে এবং এই জয়ের পর ভেসে গেলে চলবে না।”

এমবাপে বলেছেন, “আমি খুব খুশি। সকলেই জানেন আমি গোল করতে ভালবাসি। দলকে সাহায্য করতে ভালবাসি। আজকের জোড়া গোল তারই একটা ছোট্ট প্রয়াস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের জয়। আজকের জয়ের আসল নায়ক গোটা দল।”

Jose Mourinho Real Madrid FC Barcelona El Clasico Kylian Mbappe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy