আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজা করলে তিনি জেলে পুরে দিতে পারেন। মজার ছলে বিশ্বকাপ ফাইনালের আগে এমনই মন্তব্য করলেন স্পেনের ফুটবলার বোরহা ইগলেসিয়াস। তিনি জানিয়েছেন, ফাইনালে যাতে ট্রাম্পের সঙ্গে বেশি ক্ষণ হাত মেলাতে না হয়, সেই চেষ্টা করবেন তিনি।
বিশ্বকাপ ফাইনালে যে ট্রাম্প আসবেন এ কথা আগেই ঘোষণা করেছে হোয়াইট হাউস। তার আগে স্পেনের একটি ম্যাগাজিনের তরফে বোরহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ম্যাচের পর আমেরিকার প্রেসিডেন্ট যদি অভিবাদন জানাতে আসেন তা হলে তিনি কী করবেন?
মজা করেই বোরহা উত্তর দেন, “আমি ট্রাম্পের সঙ্গে হাত মেলাব। কিন্তু সেটা যাতে দ্রুত হয় সেই চেষ্টা করব। কারণ আমি জেলে যেতে চাই না।” স্পেনের ফরোয়ার্ড জানিয়েছেন, বিশ্বকাপ জিতলে তিনি স্রেফ সময়টা উপভোগ করতে চান। কোনও বিতর্কে জড়াতে চান না। বলেছেন, “আমরা যখন খুব খুশি থাকব তখন ওঁকে অভিবাদন জানাতে চাই। এতই দ্রুত ব্যাপারটা করতে চাই যাতে বিষয়টা দ্রুত ভুলে যেতে পারি।”
আরও পড়ুন:
-
মোট ৬২৫৮ কোটি টাকার পুরস্কার! রবিবার বিশ্বকাপ জয়ী দেশ কত টাকা পাবে, হারলেই বা কত টাকা? একটিও ম্যাচ না জিতলেও মিলবে পুরস্কার
-
বিশ্বকাপে ১০ গোল করেও সোনার বুট জেতা হবে না তাঁর, আশঙ্কা এমবাপের, মেসিই শেষমেশ বাজি মেরে দেবেন?
-
ফুটবলের সেরা দেশগুলির তালিকায় এ বার থেকে ধরা হবে ইংল্যান্ডকেও, বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে আশা সে দেশের কোচের
বোরহা জানিয়েছেন, বিষয়টি নিয়ে যাতে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয় সে বিষয়ে সচেতন থাকতে চান তিনি। বলেছেন, “কোনও কিছু প্রত্যাখ্যান করে জেলে যেতে রাজি নই। আমার মনে হয় এটা বিতর্ক তৈরি করার জন্য সঠিক সময় নয়। কারণ মানুষ সব কিছুই খুব ভাল ভাবে জানে। আমি অনেক কিছুই করতে চাই। তবে মানুষ আমাকে মহাশক্তিমান ভাবলেও, আমার কাছে ততটাও শক্তি নেই যে এ সব বিষয় সামলাতে পারি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম