বিশ্বকাপ ফুটবলের ফাইনাল রবিবার। তার আগে বেশ কিছু ওয়েবসাইটে ফাইনালের টিকিট নতুন করে বিক্রি করছেন একদল সমর্থক। সাধারণ টিকিটও বিকোচ্ছে বহু গুণ বেশি দামে। টিকিটের অত্যধিক দাম নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন একদল সমর্থক। তাঁদের দাবি, সুযোগের ফায়দা লোটা হচ্ছে। আর সেই কাজে মদত করছে খোদ ফিফা।
এ বারের বিশ্বকাপ ফাইনাল আমেরিকার খেলাধুলোর ইতিহাসে সবচেয়ে দামী ম্যাচ হতে চলেছে। জানা গিয়েছে, সবচেয়ে কম দামী টিকিটই ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার কাছাকাছি। তবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে এর চেয়ে বেশি দাম ছিল সর্বনিম্ন টিকিটের। সেই টিকিট বিক্রি হচ্ছিল প্রায় ৭ লক্ষ টাকা দামে।
সম্প্রতি একটি ওয়েবসাইটের তরফে জানা গিয়েছে, ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১১ লক্ষ টাকা। আমেরিকার আগে কোনও ম্যাচে গড় টিকিটের দাম এত বেশি ছিল না। এই মুহূর্তে ফাইনালের সবচেয়ে দামী টিকিট বিক্রি হয়েছে ২৭ লক্ষ ৪২ হাজারে। ম্যাচের আগে দাম আরও বাড়লে অবাক হওয়ার থাকবে না। এই ম্যাচের আগে আমেরিকার সবচেয়ে দামী ম্যাচ ছিল ২০২৪-এর সুপার বোলে সান ফ্রান্সিসকো ৪৯য়ার্স বনাম কানসাস সিটি চিফসের ম্যাচ। সেখানে টিকিটের গড় দাম ছিল ৯ লক্ষ টাকা।
ফাইনালে মুখোমুখি হবেন লিয়োনেল মেসি এবং লেমিনে ইয়ামাল। ২০০৭ সালে বার্সেলোনার একটি সমাজসেবা মূলক প্রকল্পে যোগ দিয়েছিলেন মেসি। সতীর্থদের সঙ্গে গিয়েছিলেন বার্সেলোনার স্টেডিয়ামের কাছেই একটি উদ্বাস্তু কলোনিতে। সেখানে একটি শিশুর সঙ্গে হাসি মুখে কিছুটা সময় কাটান মেসি। তাকে কোলে নেন। স্নান করিয়ে দেন। পরে সেই শিশুই বেড়ে উঠেছে মেসিকে গড়ে তোলা বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায়। সে দিনের সেই ছোট্ট শিশুই আজকের ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা যিনি যে কোনও মুহূর্তে বিপদে ফেলতে পারেন।
মেসির বয়স এখন ৩৯। ইয়ামালের ১৯। বিশ্বকাপের মধ্যেই দু’জনে জন্মদিন পালন করেছেন। ফাইনালের আগে স্বাভাবিক ভাবেই ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। উঠে আসে ২০০৭ সালের সেই ছবির কথাও। মেসি বলেছেন, ‘‘ওই ছবিটা অসাধারণ। ইয়ামাল যখন শিশু ছিল, তখন ওর সঙ্গে আমার কয়েকটা ছবি রয়েছে। আমরা দু’জনেই এখন বিশ্বকাপ খেলছি। কী অবিশ্বাস্য না!’’
আরও পড়ুন:
-
রবিবারই মেসির শেষ ম্যাচ? দুই শব্দে উত্তর আর্জেন্টিনার কোচের, ফাইনালে আগে অনুশীলন নিয়ে ফিফাকে তোপ স্কালোনির
-
‘কাতারের ওই ম্যাচ ভুলে গিয়েছি’, বিশ্বকাপ জয় মাথাতেই রাখছেন না মেসি, চাপ ছাড়াই রবিবার ফাইনালে নামবে আর্জেন্টিনা
-
বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্ক ছেয়ে গেল দূষিত বাতাসে, কানাডার দাবানলের ধোঁয়ায় ফুটবলারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইয়ামালের প্রশংসাও করেছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক তাঁর প্রিয় বার্সেলোনার উত্তরসূরিকে নিয়ে বলেছেন, ‘‘ও এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর জন্য আমার শুভকামনা থাকবে। ওর সাফল্য মানে তো বার্সেলোনারও সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যাতে ইয়ামাল ওর সেরা খেলাটা খেলতে না পারে। শুধু ও নয়, স্পেনের গোটা দলটাই দুর্দান্ত। আমাদের হাতেই কিছু অস্ত্র আছে।’’ ইয়ামালকে নিয়ে মেসি আরও বলেছেন, ‘‘ইয়ামাল এখন বিশ্ব পর্যায়ের তারকা। অসাধারণ খেলোয়াড়। ওর বয়স সবে ১৯। গোটা ফুটবলজীবন পড়ে রয়েছে। ওর জন্য আমার শুভেচ্ছা সব সময় থাকবে। তবে এ বারই যাতে ও বিশ্বকাপ জিততে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম