বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে স্পেন এবং আর্জেন্টিনার সব ফুটবলারকে নাকি একটি কথাই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সকলকে অভিনন্দন জানিয়ে নির্দিষ্ট সাতটি শব্দ ব্যবহার করেন আমেরিকার প্রেসিডেন্ট। লামিনে ইয়ামাল, লিয়োনেল মেসিদের কী বলেছিলেন তিনি?
ট্রাম্প ঠিক কী বলেছিলেন, তা দু’দলের কোনও ফুটবলার বা মঞ্চে উপস্থিত থাকা কেউ বলেননি। ঠোঁটের নড়াচড়া দেখে কথা বুঝতে পারেন এমন একজন পেশাদার বিশেষজ্ঞের দাবি, সকলকে শুভেচ্ছা জানিয়ে সাতটি শব্দ ব্যবহার করেন ট্রাম্প। পদক দেওয়ার আগে দু’দলের প্রত্যেক ফুটবলারকে বার বার একটি কথাই বলেন তিনি।
পেশাদার ‘লিপ রিডার’ বিশেষজ্ঞ নিকোলা হিকলিং বলেছেন, ‘‘ট্রাম্প সকলকে একটি কথাই বলেছেন পুরস্কার দেওয়ার আগে। নির্দিষ্ট কয়েকটি শব্দ ছাড়া কিছু উচ্চারণ করেননি। অত্যন্ত পরিচিত কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট সকলকে বলেছেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন, অসাধারণ খেলোয়াড়।’ এক জনের সঙ্গেও ট্রাম্প বাড়তি কোনও কথা বলেননি।’’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বকাপের আরও দুই আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম