বিশ্বকাপে মাটিতে স্পর্শ করানো যাবে না জাতীয় পতাকা। ফিফাকে এমনই অনুরোধ করেছে সৌদি আরব। নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগে দু’দলের বড় মাপের জাতীয় পতাকা মাঠে টান টান করে বিছিয়ে রাখা হয়। একটি বিশেষ কারণে সৌদি আরব তাদের পতাকা মাঠে না রাখার অনুরোধ করেছে।
আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সাধারণ রীতি বা প্রোটোকল ভাঙা হয়েছে সৌদি আরবের জন্য। বিশ্বকাপের উদ্যোক্তা সৌদির অনুরোধ মেনে নিয়েছে। তাই খেলার আগে সৌদির পতাকা মাটিতে না রেখে কিছুটা উপরে রেখে প্রদর্শণ করা হচ্ছে। সংস্কৃতিক এবং ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়েই এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত।
সৌদি আরবের জাতীয় পতাকায় সাদা আরবি হরফে পবিত্র ‘শাহাদাহ’ বা ইসলামের বিশ্বাসের ঘোষণা লেখা রয়েছে। ইসলামের এই পবিত্র বাণীর কারণে সৌদি সরকারের কঠোর নির্দেশ রয়েছে যে, আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতা বা সরকারি অনুষ্ঠানে তাদের জাতীয় পতাকা যেন কখনোও মাটিতে রাখা না হয়। পতাকার ওপর দিয়ে কেউ যেন হেঁটে না যায় এবং এমন কিছু করা যাবে না, যাতে ‘শাহাদাহ’র মর্যাদাহানি হতে পারে। রীতি অনুযায়ী, পবিত্র বাণী লেখা পতাকা মাটিতে স্পর্শ করা অত্যন্ত অসম্মানজনক এবং ধর্মের অবমাননার সমান। এই ভাবাবেগকে মর্যাদা দিয়ে ফিফাও সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
শুধু এ বারের বিশ্বকাপেই এমন হচ্ছে না। অতীতেও কখনও আন্তর্জাতিক কোনও ক্রীড়া প্রতিযোগিতা বা সরকারি অনুষ্ঠানে সৌদি আরবের পতাকা মাটিতে রাখা হয়নি। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলির মধ্যে সৌদি আরবের ক্ষেত্রেই এই কঠোর নির্দেশিকা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম