Advertisement
E-Paper

স্পেনের বিশ্বজয়ের নেপথ্যে মাঠের ঘাসে লুকোনো একটি ‘কয়েন’! মেসিদের হারের পর প্রকাশ্যে গোপন ঘটনা

স্পেনের বিশ্বজয়ের নেপথ্যে মাঠের ঘাসে লুকোনো একটি ‘কয়েন’! মেসিদের হারের পর প্রকাশ্যে গোপন ঘটনা

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৪:২৪
football

বিশ্বকাপ জেতার পর স্পেনের ফুটবলার ও কোচের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পেনের বিশ্বজয়ের নেপথ্যে কি রয়েছে একটি কয়েন! যে কয়েন লুকোনো ছিল মাঠের ঘাসে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে দাঁড় করিয়ে হারিয়েছে স্পেন। সেই ম্যাচের পরেই প্রকাশ্যে এসেছে এই গোপন ঘটনা।

ফাইনাল শুরু হওয়ার ঠিক আগে মাঠের সাইডলাইনের কাছে ঘাসের মধ্যে একটি কয়েন লুকিয়ে রাখেন স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া। সেই ঘটনা কারও নজরে পড়েনি। পরে অবশ্য সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, অনুশীলন চলাকালীন ধীরে ধীরে সাইডলাইনের কাছে গিয়ে নিজের মোজা থেকে একটি কয়েন বার করে ঘাসের মধ্যে লুকিয়ে রাখেন কুকুরেয়া। কেউ দেখছে কি না সে দিকেও নজর রেখেছিলেন তিনি। সেই সময় অবশ্য কেউ ঘটনাটি দেখতে পাননি।

বিশ্বকাপ জেতার পর সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন স্পেনের প্রাক্তন ফুটবলার জোয়ান কাপদেভিয়া। তিনি জানিয়েছেন, স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের আগে ২০১০ সালে এই একই কাজ করেছিলেন তিনি। রবিবারের ফাইনালের পর মাঠে নেমে কুকুরেয়ার সঙ্গে উল্লাস করতেও দেখা যায় কাপদেভিয়াকে।

সমাজমাধ্যমে কাপদেভিয়া লেখেন, “একটা গোপন কথা জানাই। ২০১০ সালে ফাইনাল শুরুর আগে ঘাসের মধ্যে একটা কয়েন লুকিয়ে রেখেছিলাম। সে কথা অনেক বার বলেছি। এ বার ফাইনালের আগে কুকুরেয়াকে সেটা বলেছিলাম। ও সেটাই করেছে। কুকুরেয়া, তোমাকে খুব ভালবাসি। তুমি বিশ্বচ্যাম্পিয়ন।”

খেলার মাঠে এই ধরনের সংস্কার নতুন নয়। অনেক সময় ফুটবলারেরা জুতো, মোজা বা জার্সির ক্ষেত্রে নানা রকমের সংস্কার মেনে চলেন। অনুশীলনের সময়েও বিভিন্ন সংস্কার মানতে দেখা যায় তাঁদের। তেমনই একটি সংস্কার মেনেছেন কুকুরেয়া। তার জন্য অবশ্য তাঁদের কৃতিত্বকে ছোট করা যায় না। ফাইনালে একতরফা জিতেছে স্পেন। দ্বিতীয় বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা।

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
Spain Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy