Advertisement
E-Paper

ডিসেম্বরে একই দলের হয়ে খেলতে দেখা যাবে মেসি-রোনাল্ডোকে? তোড়জোড় শুরু আর্জেন্টিনায়

লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রায় দু’দশক একে অপরের বিরুদ্ধে খেলেছেন। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম বার দু’জনকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে। কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯
football

লিয়োনেল মেসি (বাঁ দিকে) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রায় দু’দশক একে অপরের বিরুদ্ধে খেলেছেন। একে অপরের বিরুদ্ধে ৩৭ বার খেলেছেন। ১৩ বার বালঁ দ্যর পুরস্কার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম বার দু’জনকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে।

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার কার্লোস তেভেজ় বিদায়ী ম্যাচ খেলতে চলেছেন। সেই দলে তিনি মেসি এবং রোনাল্ডো দু’জনকেই চান। ঘটনাচক্রে, আর্জেন্টিনায় মেসির পাশে এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর পাশে খেলেছেন তিনি। বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি হতে পারে।

বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর ২০২১-এ অবসর নিয়েছিলেন তেভেজ়। এ বার ফুটবলজীবনের শেষ ম্যাচটি খেলতে চান তিনি। আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোকা জুনিয়র্সের সভাপতি তথা প্রাক্তন সতীর্থ জুয়ান রোমান রিকেলমেকে অনুরোধ করেছিলেন তিনি। রিকেলমে তাতে সম্মতি জানিয়েছেন। এমনকি ডিসেম্বরে একটি তারিখও খোঁজা শুরু হয়ে গিয়েছে যখন বোকার ম্যাচ থাকবে না।

প্রায় ৬০ জন ফুটবলারের থাকার কথা সেই ম্যাচে। তেভেজ়ের সঙ্গে এখনও মেসি এবং রোনাল্ডোর যোগাযোগ রয়েছে। তাঁর আশা, দুই ফুটবলারকেই রাজি করিয়ে ফেলবেন। তবে দেখার মেসি ও রোনাল্ডোর ক্লাব ছাড়পত্র দেয় কি না।

তেভেজ় একটি সাক্ষাৎকারে বলেছেন, “মেসি ও রোনাল্ডোকে একইসঙ্গে খেলাতে চাই। আমি নিজে ওদের দু’জনকে নিয়ে আসব।” যদি তেভেজ়ের পরিকল্পনা সত্যি হয়, তা হলে বিশ্ব একটি অসাধারণ ম্যাচ দেখতে চলেছে আর্জেন্টিনার মাঠে।

তেভেজ় চান, তিনি নিজে একসময় যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের বেশির ভাগকে ওই ম্যাচে আনতে। সেই ম্যাচে এডউইন ফান ডার সার, জিয়ানলুইগি বুফন, রিয়ো ফার্ডিনান্ড, নেমানিয়া ভিডিচ, জিয়োর্জিয়ো চিয়েলিনি, লিয়োনার্দো বোনুচ্চির মতো ফুটবলারদের খেলতে দেখা যেতে পারে।

Lionel Messi Cristiano Ronaldo Carlos Tevez

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy