ছেলেরা জিতে হকি বিশ্বকাপ শুরু করলেও মেয়েরা পারলেন না। রবিবার প্রথম ম্যাচে চিনের কাছে আটকে গেলেন তাঁরা। ম্যাচ শেষ হল ২-২ স্কোরে। দু’বার এগিয়ে গিয়েও জিততে পারলেন না ভারতের মেয়েরা। তবে চিন যে ভাবে চাপে রেখেছিল ভারতকে, তাতে এক পয়েন্টই অনেক।
ভারতের শুরুটা ভাল হয়েছিল। পঞ্চম মিনিটে বিপক্ষের বৃত্তে ঢুকে পেনাল্টি কর্নার আদায় করেন লালরেমসিয়ামি। নবনীত কৌরের প্রয়াস আটকে যায়। তিন মিনিট পরেই গোল করেন তিনি। নেহার পাস পেয়েছিলেন তিনি। প্রথম প্রয়াসেই গোল করে ভারতকে এগিয়ে দেন।
চিন সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে এবং গোল শোধ করে প্রথম কোয়ার্টারেই। বিপক্ষের খেলোয়াড়কে বক্সে ফেলে দেন ভারতের শিল্পী দাবাস। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ঝাং ইং।
দ্বিতীয় কোয়ার্টারে আবার নাগাড়ে আক্রমণ শুরু করে ভারত। ২১ মিনিটে পেনাল্টি কর্নার পায় তারা। তবে এ বারও নবনীতের প্রয়াস আটকে যায়। ফিরতি বলে লালরেমসিয়ামিও গোল করতে পারেননি।
আরও পড়ুন:
-
বঙ্গ ক্রিকেটে নতুন বিতর্ক, সিএবি-র বিরুদ্ধে বেআইনি ভাবে আর্থিক সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ, সৌরভ বললেন, সব ভিত্তিহীন
-
পেনাল্টি নষ্টের হ্যাটট্রিক মেসির! ক্লাবের ম্যাচেও গোল করতে ব্যর্থ, রেফারির উপর তোপ দেগে দেখলেন হলুদ কার্ডও, হার মায়ামির
-
যশস্বীকে রান আউট করানোর দায় চাপল রাহুলের ঘাড়ে! ওপেনারের ভূমিকায় খুশি নন পুজারা, আকাশ
-
স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে স্পেনেরই ক্লাব ছাড়লেন তোরেস, যোগ দিলেন প্যারিসে, দলবদল মেসির সতীর্থেরও
ভারত চাপ বজায় রেখেই ২৬ মিনিটে গোল করে। ডান প্রান্ত থেকে বৃত্তের ভিতরে ঢুকে পড়েন দীপিকা। তিনি পেনাল্টি কর্নার আদায় করেন। এর পর নিজেই সেটি নিতে যান। তাঁর কর্নার চিনের এক ডিফেন্ডারের গায়ে লেগে গোলে ঢোকে। এর পরেও নেহা এবং লালরেমসিয়ামি সুযোগ পেয়েও গোল করতে পারেননি।
বিরতির পর চিন অনেক বেশি আগ্রাসী হয়ে ওঠে। বার বার ভারতকে চাপে ফেলতে থাকে। ৩২ মিনিটে বলজিৎ একটি দারুণ সেভ করেন। ভারতের গোলকিপার সবিতাও বাঁচিয়ে দেন কয়েকটি আক্রমণ। চিন সমতা ফেরায় ৩৯ মিনিটে। সবিতা কাছ থেকে একটি শট বাঁচানোর পর চিন পেনাল্টি কর্নার পায়। সেখান থেকে ২-২ করেন মা নিং।