Advertisement
E-Paper

শুরু হল জাতীয় সাব জুনিয়র ব্যাডমিন্টন, ৪৬৪ জনকে নিয়ে হচ্ছে প্রতিযোগিতা

দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৬৪ জন প্রতিযোগী র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়েছে। এদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৭
Picture of Sports

জাতীয় সাব জুনিয়র ব্যাডমিন্টনের উদ্বোধনে বিশিষ্ট অতিথিরা। ছবি: সংগৃহীত।

শুরু‌ হয়ে গেল জাতীয় সাব জুনিয়র ব্যাডমিন্টন। হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিশ্রুতিবান খেলোয়াড়েরা অংশ নিচ্ছে।

দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৬৪ জন প্রতিযোগী এই র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়েছে। এদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী রয়েছে। বাংলা থেকে প্রতিনিধিত্ব করছে ৯০ জন। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ছয় লক্ষ টাকা।

দুই বিভাগের সিঙ্গেলসে চ্যাম্পিয়নেরা পাবে ৭২ হাজার টাকা করে। দুই রানার-আপ পাবে ৩৬ হাজার টাকা করে। সেমিফাইনালে উঠলে পাওয়া যাবে ২৮ হাজার টাকা করে এবং কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ২৪ হাজার টাকা করে। অপর দিকে, উভয় বিভাগে ডাবলসে জয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা করে। এই বিভাগে রানার্স জুটি পাবে ৩৬ হাজার টাকা এবং সেমিফাইনালিস্টদের দেওয়া হবে ২৮ হাজার টাকা করে।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ব্যান্ডের সুরজিৎ চট্টোপাধ্যায়, ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় চেতন আনন্দ। এ ছাড়াও ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায়, সচিব শেখর বিশ্বাস।

badminton

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy