Advertisement
E-Paper

এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে নজর কাড়লেন প্রণতি, বৃহস্পতিবার পদকের লড়াই বঙ্গতনয়ার

ভারতের এক মাত্র জিমন্যাস্ট হিসাবে এ বার এশিয়ান গেমসে গিয়েছেন প্রণতি নায়েক। ব্যক্তিগত ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। মঙ্গলবার আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সের ভল্ট ইভেন্টে নজর কাড়লেন বঙ্গকন্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:০২
Picture of Sports

প্রণতি নায়েক। ছবি: এক্স।

এশিয়ান গেমসে পদক জয়ের আশা জাগালেন বাঙালি জিমন্যান্ট প্রণতি নায়েক। আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সে ভল্ট ইভেন্টের ফাইনালে উঠেছেন প্রণতি। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম হয়েছেন তিনি। ফাইনাল আগামী বৃহস্পতিবার।

ভারতের এক মাত্র জিমন্যাস্ট হিসাবে এ বার এশিয়ান গেমসে গিয়েছেন প্রণতি। ব্যক্তিগত ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। মঙ্গলবার আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সের ভল্ট ইভেন্টে নজর কাড়লেন তিনি। ১২.৯১৬ স্কোর করে সপ্তম হয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর পদকের জন্য লড়াই করবেন প্রণতি। এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে তিন বার পদকজয়ী প্রণতি দু’টি ভল্টেই ফাইনালের ছাড়পত্র পেয়ে যান বঙ্গতনয়া। প্রথম ভল্টে ১৩ পয়েন্ট পান প্রণতি। তবে দ্বিতীয় ভল্টটি ততটা ভাল হয়নি। তাঁর পয়েন্ট হয় ১২.৪৩৩। দু’টি ভল্টের পর তাঁর গড় স্কোর হয় ১২.৭১৬। পরে তাঁকে আরও .২০০ পয়েন্ট দেওয়া হয়।

যোগ্যতা অর্জন পর্বে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার সিওজেওং ইয়েও। তাঁর পয়েন্ট ১৪.৪৬৬। দ্বিতীয় স্থানে শেষ করেছেন উত্তর কোরিয়ার অ্যান চ্যাং ওকে। তাঁর স্কোর ১৩.৯০০। তৃতীয় হয়েছেন চিনের ডু সিউ। তাঁর স্কোর ১৩.৪৩৩।

gymnastics Pranati Nayak final

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy