Advertisement
E-Paper

তাইপেই ওপেন চ্যাম্পিয়ন তন্বী, সাইনার ১৮ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে খেতাব জয় ১৭ বছরের ব্যাডমিন্টন খেলোয়াড়ের

সাইনা নেওয়াল, পিভি সিন্ধুর পর তন্বী শর্মাকে মহিলাদের সিঙ্গলসে ভারতের সেরা বাজি হিসাবে ধরা হচ্ছে। গত বছর ইউএস ওপেন সুপার ৩০০-র ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি। তাইপেই ওপেন চ্যাম্পিয়ন হলেন সরাসরি গেমে জিতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১৩:৫৮
Picture of Sports

তন্বী শর্মা। ছবি: পিটিআই।

তাইপেই ওপেনে ১৮ বছরের খরা কাটালেন তন্বী শর্মা। ২০০৮ সালে সাইনা নেওয়াল চ্যাম্পিয়ন হওয়ার পর মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন তন্বী। ফাইনালে ১৭ বছরের ভারতীয় ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে।

তাইপেই ওপেনে এত দিন পর্যন্ত সাইনা ছাড়া ভারতের আর কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি। তাঁর ১৮ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে খেতাব জয় তন্বীর। এই প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০ খেতাব জিতলেন তিনি। গত বছর ইউএস ওপেন সুপার ৩০০-র ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি। সাইনা, পিভি সিন্ধুর পর তন্বীকে মহিলাদের সিঙ্গলসে ভারতের সেরা বাজি হিসাবে ধরা হচ্ছে।

ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনালে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তন্বী। ৩৬ মিনিটের লড়াই মাথা ঠান্ডা রেখে খেলেছে। অভিজ্ঞতার অভাবে কয়েকটি আনফোর্সড এরর করলেও ম্যাচের নিয়ন্ত্রণ কখনও হারাননি। প্রথম গেম ২১-১৬ ব্যবধানে জেতার পর কোর্টে আরও আত্মবিশ্বাসী দেখিয়েছে তন্বীকে। তাঁর আগ্রাসী ব্যাডমিন্টনের জবাব দিতে পারেননি ভিয়েতনামের নগুয়েন। দ্বিতীয় গেমের শুরুর দিকে কিছুটা লড়াই হলেও সময় এগোনোর সঙ্গে সঙ্গে তন্বীর দাপট বেড়েছে। দ্বিতীয় গেমও ২১-১৬ ব্যবধানে জিতে খেতাব নিশ্চিত করেন ১৭ বছরের ভারতীয়।

পঞ্জাবের তন্বী বিশ্বের প্রাক্তন এক নম্বর জুনিয়র খেলোয়াড়। প্রথম ভারতীয় হিসাবে একটি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয়ের নজির রয়েছে তাঁর। প্রথম বার এশিয়ান টিম চ্যাম্পিয়ন ভারতের মহিলা দলেও ছিলেন। জুনিয়র থেকে সিনিয়র পর্যায়ে এসেও ধারাবাহিকতা বজায় রেখেছেন তন্বী।

Saina Nehwal badminton

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy