Advertisement
E-Paper

১০ বছর পর আচমকা লোগো পাল্টে ফেলল ইনস্টাগ্রাম! কেমন দেখতে নতুন ‘ওয়ার্ডমার্ক’? আলোচনার ঝড় নেটপাড়ায়

নতুন লোগো প্রকাশ্যে আনার ঘোষণা করে সংস্থার বর্তমান প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ইনস্টাগ্রামের লোগোটি নতুন করে সাজানো হয়েছে। ইনস্টাগ্রাম-প্রধান মন্তব্য করেছেন, টানা ১০ বছর অপরিবর্তিত থাকার পর সংস্থাটি নিজেদের লোগোকে আধুনিক রূপ দিতে চেয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১৪:২৫
Instagram has changed its wardmark for first time in last 10 years

ছবি: সংগৃহীত।

১০ বছরে প্রথম বার। লোগো পরিবর্তন করল মেটার মালিকানাধীন ছবি ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এক দশকের মধ্যে প্রথম বারের মতো তাদের লোগোতে পরিবর্তন এনেছে সংস্থাটি। মেটার তরফে ইনস্টাগ্রামের লোগো পরিবর্তন করা হলেও সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির পরিচিত বহু-রঙা ক্যামেরা আইকনটি অপরিবর্তিত রাখা হয়েছে। কেবল অ্যাপের উপরের অংশে থাকা নাম বা ‘ওয়ার্ডমার্ক’-এর রূপেই পরিবর্তন আনা হয়েছে।

নতুন লোগো প্রকাশ্যে আনার ঘোষণা করে সংস্থার বর্তমান প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ইনস্টাগ্রামের লোগোটি নতুন করে সাজানো হয়েছে। ইনস্টাগ্রাম-প্রধান মন্তব্য করেছেন, টানা ১০ বছর অপরিবর্তিত থাকার পর সংস্থা নিজেদের লোগোকে আধুনিক রূপ দিতে চেয়েছিল। আর সে কারণেই এই সিদ্ধান্ত। ইনস্টাগ্রামের এক পোস্টে মোসেরি লিখেছেন, ‘‘অ্যাপের ওপরের অংশের লেখাটি (ওয়ার্ডমার্ক) শেষ ১০ বছর বদলানো হয়নি। তাই এটি নতুন করে সাজানোর সময় হয়েছিল। এটি এখন আরও পরিচ্ছন্ন এবং আধুনিক। এতে মূল লোগোর ছোঁয়া এবং সেই সরলতা এবং সৃজনশীলতার প্রতিফলন রয়েছে, যা ইনস্টাগ্রামের বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায়।’’ ইনস্টাগ্রামের থ্রেডস-এও এই লেখা শেয়ার করেন মোসেরি। লেখেন, ‘‘ভাবলাম থ্রেডস-এও বিষয়টি শেয়ার করি এবং দেখি এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া কী হয়।’’

ইনস্টাগ্রামের নতুন ওয়ার্ডমার্ক।

ইনস্টাগ্রামের নতুন ওয়ার্ডমার্ক।

তবে ইনস্টাগ্রামের নতুন এই নকশা নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেটা দাবি করছে, নতুন ‘ওয়ার্ডমার্ক’ বা লোগোর লেখাটি ‘আরও পরিচ্ছন্ন এবং আধুনিক’। যদিও দ্বিমত পোষণ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে লোগো নিয়ে রসিকতা করে এ-ও মন্তব্য করেছেন যে, নতুন লোগোয় অক্ষরের বিন্যাসের কারণে অ্যাপের নামটি পড়া কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এটি পড়ে মনে হচ্ছে লোগোতে ‘ইনস্টাগ্রাম’-এর পরিবর্তে অন্য কিছু লেখা হয়েছে। আবার কারও কারও মনে লোগোতে ‘ইনস্টাগম’ লেখা। এমনকি নতুন নকশাটি সবার ব্যবহারের উপযোগী বা ‘অ্যাক্সেসিবিলিটি’র মানদণ্ড পূরণ করে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পুরো বিষয়টিন নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে চর্চা। হাসি-ঠাট্টাও শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে।

ইনস্টাগ্রামের নতুন লোগোটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করলেও অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে ইনস্টাগ্রামের উচিত প্ল্যাটফর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যার দিকে নজর দেওয়া। মোসেরির পোস্টের জবাবে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘ইনস্টাগ্রামের রূপ বদলাচ্ছে ঠিকই, কিন্তু হাজার হাজার প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা) কোনও স্পষ্ট ব্যাখ্যা বা যথাযথ সহায়তা ছাড়াই তাঁদের অ্যাকাউন্ট হারিয়ে ফেলছেন প্ল্যাটফর্মটিতে।’’

Instagram logo Instagram News Instagram Post Instagram page

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy