Advertisement
E-Paper

নতুন সিরিজের স্মার্টফোন বাজারে আনার তোড়জোর শুরু, ডিসপ্লেতে মেগা চমক দিতে চলেছে স্যামসাং!

নতুন সিরিজের স্মার্টফোন বাজারে আনতে তার বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে স্যামসাং। এ বারই প্রথম চারটি মডেল নিয়ে তৈরি হবে ওই সিরিজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৭:২৭
Representative Picture

—প্রতীকী ছবি।

বাজার কাঁপাচ্ছে স্যামসাঙের গ্যালাক্সি সিরিজের এস-২৬ স্মার্টফোন। তার মধ্যেই এস-২৭ সিরিজের মডেলগুলি বাজারে আনার তোড়জোর শুরু করে দিল এই বহুজাতিক দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। সূত্রের খবর, সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে তারা। জোর কদমে চলছে তার যন্ত্রাংশ তৈরির কাজও।

পশ্চিমি গণমাধ্যমগুলির দাবি, গ্যালাক্সি এস-২৭ সিরিজে একসঙ্গে চারটি স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং। সেগুলি হল, এস-২৭, এস-২৭ প্লাস, এস-২৭ প্রো এবং এস-২৭ আল্ট্রা। উল্লেখ্য, এত দিন এই ধরনের সিরিজে থাকছিল তিনটি করে মডেল। সেই সংখ্যা এ বার বাড়াতে চলেছে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। এতে নতুন সংযোজন প্রো মডেল।

সূত্রের খবর, এস-২৭ সিরিজের চারটি স্মার্টফোনের ডিসপ্লের আকার পৃথক রাখছে স্যামসাং। বেস মডেলটিতে ৬.২৭ ইঞ্চি ডিসপ্লে পাবেন গ্রাহক। কিন্তু, প্লাস ও প্রো-র ক্ষেত্রে সেটি যথাক্রমে ৬.৬ এবং ৬.৪৭ ইঞ্চি হবে বলে জানা গিয়েছে। আল্ট্রার ডিসপ্লের আকার সবচেয়ে বড়। সেটি ৬.৮৯ ইঞ্চি হতে পারে বলে মনে করা হচ্ছে।

যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে সাম্প্রতিক সময়ে হু-হু করে বেড়েছে স্মার্টফোনের দাম। বিশেষত, র‌্যাম ও স্টোরেজের অগ্নিমূল্য ‘বাজেট বান্ধব’ মডেলগুলিকেও দামি করে তুলেছে। সূত্রের খবর, এ-হেন পরিস্থিতিতে এস-২৬ সিরিজের ফোন নির্মাণে অব্যবহৃত যন্ত্রাংশ নতুন ডিভাইসে কাজে লাগাবে স্যামসাং। যদিও এই নিয়ে সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এ ছাড়া, চলতি বছরের নভেম্বর থেকে বিপণীতে পাওয়া যাবে স্যামসাঙের নতুন স্মার্ট-চশমা। যার সফটওয়্যার পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করবে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। ফলে, ডিভাইসটিতে গ্যালাক্সি সিরিজের এস-২৫ বা এস-২৬ স্মার্টফোনের স্বাদ ব্যবহারকারী পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Samsung Smartphone Android Phone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy