Advertisement
E-Paper

নভেম্বরেই বাজার কাঁপাতে আসছে স্যামসাঙের স্মার্ট চশমা, থাকছে কী কী ফিচার? কিনতে লাগবে কত টাকা?

চলতি বছরের নভেম্বরে বাজারে নতুন স্মার্ট চশমা আনছে দক্ষিণ কোরীয় বহুজাতিক সংস্থা স্যামসাং। মেটার ‘একচেটিয়া’ ব্যবসায় থাবা বসাতে পারবে এই ডিভাইস?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৬:৫৩
Representative Picture

—প্রতীকী ছবি।

স্মার্ট-চশমার দুনিয়ায় বাজার কাঁপাচ্ছে মেটা। ইতিমধ্যেই আমেরিকায় তৃতীয় প্রজন্মের কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক চশমা বিক্রি শুরু করেছে ফেসবুক-ইনস্টাগ্রামের মূল সংস্থা। অন্য দিকে, তাদের টক্কর দিতে আসরে নামছে জনপ্রিয় দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। চলতি বছরের নভেম্বর থেকে বিপণীতে পাওয়া যাবে তাদের তৈরি স্মার্ট চশমাও।

স্যামসাঙের ডিভাইসটিতে কী কী সুবিধা পাবেন গ্রাহক? আপাতত সেটা অবশ্য গোপন রেখেছে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় সংস্থা। তবে, বাজারে আসতে চলা নতুন স্মার্ট চশমা বা এআই চশমার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বলা বাহুল্য, এর জেরে গ্যাজেটপ্রেমীদের মধ্যে চড়ছে পারদ।

সূত্রের খবর, ওই স্মার্ট চশমার হার্ডওয়্যার তৈরি করেছে স্যামসাং এবং কোয়ালকম। অন্য দিকে, সফটওয়্যার পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করবে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। ফলে, ডিভাইসটিতে গ্যালাক্সি সিরিজের এস-২৫ বা এস-২৬ স্মার্টফোনের স্বাদ ব্যবহারকারী পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

টেক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারতের বাজারে এক লাখ টাকার বেশিতে বিক্রি হবে স্যামসাঙের স্মার্ট চশমা। অন্য দিকে, চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ডিভাইস তৈরিতে কোমর বেঁধে নেমেছে চিনা সংস্থা ‘ইনস্টা৩৬০’। এ ব্যাপারে মেটাকে টেক্কা দেওয়ার স্বপ্ন আছে তাদেরও।

সূত্রের খবর, বর্তমানে বিশেষ ধরনের একটি স্মার্ট চশমা তৈরির জন্যো গবেষণা চালাচ্ছে ‘ইনস্টা৩৬০’। মেটা নির্মিত স্মার্ট চশমার মতো তাতেও থাকবে ক্যামেরা। ফলে চোখে থাকা অবস্থাতেই বিভিন্ন জিনিসের ছবি তুলতে পারবেন ব্যবহারকারী। তবে, সংশ্লিষ্ট ডিভাইসটির দাম তুলনামূলক ভাবে কম হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Meta Tech tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy