Advertisement
E-Paper

এক ট্রেনেই তিরুপতি, রামেশ্বরম হয়ে কন্যাকুমারী! ১২ দিনের দক্ষিণ ভারত যাত্রার খরচ কত, সুবিধাই বা কী

ট্রেনেই দক্ষিণ ভারতের নানা প্রান্তে সফর। আয়োজন করল আইআরসিটিসি। থাকা-খাওয়া, ঘোরানোর সব দায়িত্বই তাদের। মাথা পিছু খরচ কত?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ১১:৩৭
এক ট্রেনে দক্ষিণ ভারত সফর।

এক ট্রেনে দক্ষিণ ভারত সফর। ছবি: সংগৃহীত।

বার বার ট্রেন বদল নয়। বরং এক ট্রেনেই তিরুপতি থেকে রামেশ্বরম হয়ে কন্যাকুমারী। দক্ষিণ ভারতের নানা প্রান্তে সফর হবে ভারত গৌরব ট্রেনে। সম্প্রতি ১২ দিনের দক্ষিণ ভারত যাত্রার আয়োজন করল আইআরসিটিসি। ২১ অক্টোবর যাত্রা, ফেরা ১ নভেম্বর।

‘ভারত গৌরব’ স্পেশ্যাল ট্রেনেই দক্ষিণ ভারতের নানা প্রান্তে ঘোরানো হবে। তবে রাত্রিবাসের জন্য থাকছে হোটেল। যাত্রা শুরু রাজস্থানের ঐতিহাসিক শহর সীকর থেকে। তবে জয়পুর, অজমের, ভীলবাড়া, চিত্তৌরগঢ় স্টেশন থেকেও সফরের জন্য যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন।

প্রথম দিন

১১ রাত, ১২ দিনের সফর শুরু হবে ২১ অক্টেবর সকাল ৭টায়। সীকর স্টেশন থেকে ছেড়ে ‘ভারত গৌরব’ জয়পুর পৌঁছোবে সকাল ৯টা ২০ মিনিটে, অজমের বেলা ১১টা ৫৫ মিনিটে, ভীলবাড়া দুপুর ২টো ২৫ মিনিটে চিত্তৌরগঢ় ৩টে ২৫ মিনিটে।

দ্বিতীয় দিন (২২ অক্টোবর)

দ্বিতীয় দিন লম্বা ট্রেন সফর। ট্রেন যাবে রতলাম, ভোপাল, নাগপুর হয়ে।

তৃতীয় দিন (২৩ অক্টোবর)

তৃতীয় দিনে ট্রেন থামবে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার রেনিগুনটা স্টেশনে। সেখানেই দেওয়া হবে প্রাতরাশ। স্টেশন থেকে যাত্রীদের নিয়ে যাওয়া হবে হোটেলে। সেই দিনটি ঘোরানো হবে আশপাশ।

চতুর্থ দিন (২৪ অক্টোবর)

হোটেলে প্রাতরাশের পর যাত্রীদের নিয়ে যাওয়া হবে তিরুপতির বেঙ্কটশ্বর স্বামী মন্দির দর্শন। মন্দির ঘুরে পুজো দিয়ে সেই রাত শহরেই কাটাবেন যাত্রীরা।

পঞ্চম দিন (২৫ অক্টোবর)

পরের দিনটাও তিরুপতিতে থাকতে পারবেন যাত্রীরা। বিকাল চারটেয় রেনিগুনটা স্টেশন থেকে ট্রেন যাত্রা করবে রামেশ্বরমের উদ্দেশে।

ষষ্ঠ দিন (২৬ অক্টোবর)

ভোর পাঁচটায় ‘ভারত গৌরব’ পৌঁছবে রামেশ্বরম স্টেশনে। দিনটি বরাদ্দ থাকবে সেখানকার রামনাথ স্বামী মন্দির দর্শন এবং আশপাশের স্থানগুলি ঘুরে দেখার জন্য। সমুদ্রের মাঝে দ্বীপ হল রামেশ্বরম। রাত্রিবাস সেখানকার হোটেলে।

সপ্তম দিন (২৭ অক্টোবর)

সপ্তম দিন রামেশ্বরম থেকে ছেড়ে ট্রেন যাবে কূডলনগর স্টেশনে। পৌঁছোনোর সময় দুপুর আড়াইটে। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দেখে আবার ট্রেনে চেপে বসতে হবে কন্যাকুমারী যাত্রার জন্য।

অষ্টম দিন (২৮ অক্টোবর)

ভোর সাড়ে পাঁচটা নাগাদ কন্যাকুমারীতে পৌঁছোনোর কথা ট্রেনের। প্রাতরাশের পর যাত্রীদের নিয়ে যাওয়া হবে হোটেলে। সেখানে খানিক বিশ্রাম নিয়ে মধ্যাহ্নভোজ সারার পরে ঘোরানো হবে রক মেমোরিয়াল, গান্ধী মণ্ডপ এবং সানসেট পয়েন্ট। রাতে ট্রেনে ফেরা এবং সফর শুরু।

নবম দিন (২৯ অক্টোবর)

রাতভর ট্রেন সফরের পর ২৯ অক্টোবর সারা দিন ট্রেন যাত্রাই করতে হবে।

দশম দিন (৩০ অক্টোবর)

‘ভারত গৌরব’ অন্ধ্রপ্রদেশের মার্কাপুর রেলস্টশনে পৌঁছোবে ভোর ৪টেয়। সেখান থেকে হোটেলে নিয়ে যাওয়া হবে যাত্রীদের। স্নান-খাওয়ার পরে শ্রীশৈলমে মল্লিকার্জুন জ্যোর্তিলিঙ্গ দর্শন করানো হবে।

একাদশতম দিন (৩১ অক্টোবর)

দিন এবং রাতভর ট্রেন সফর।

দ্বাদশ দিন (১ অক্টোবর)

ট্রেন চিত্তৌরগঢ় পৌঁছবে বেলা ১২টায়, জয়পুর সন্ধ্যা সাড়ে পাঁচ টায়।

খরচ

ইকনমি ক্লাসে প্রাপ্তবয়স্কদের যাত্রার খরচ মাথাপিছু ২৪ হাজার ১০০ টাকা। এসি থ্রি টিয়ারে সফর করলে খরচ লাগবে ৩৭ হাজার ৮১০ টাকা, এসি ২ টিয়ারে সফর করলে খরচ পড়বে ৫০ হাজার ২৯০ টাকা।

রাখা হবে কোথায়

ডর্মিটরির বা শেয়ার রুমের ব্যবস্থা থাকবে ইকনমি ক্লাসের যাত্রীদের জন্য। শহরে পৌঁছে ঘোরানো হবে এসি ছাড়া বাসে। দ্বিতীয় শ্রেণির এসি কামরায় যাত্রা করলে হোটেলেও এসি ঘর দেওয়া হবে। যাতায়াতের জন্যও থাকবে এসি বাস।

Travel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy