Advertisement
E-Paper

ভারতীয়দের জন্য ভিসা ছাড়া তাইল্যান্ড ভ্রমণের নিয়মে বদল, যাওয়ার আগে জানুন নতুন বিধি

ভারতীয়দের জন্য তাইল্যান্ড ভ্রমণের নিয়ম বদল হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকে। সেই দেশে যাওয়ার আগে কী কী জেনে নেওয়া জরুরি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২
ভারতীয়দের জন্য তাইল্যান্ডের ভিসা নিয়মে বদল। নতুন বিধি কী বলছে?

ভারতীয়দের জন্য তাইল্যান্ডের ভিসা নিয়মে বদল। নতুন বিধি কী বলছে? ছবি:সংগৃহীত।

ভিসা ছাড়া তাইল্যান্ড ভ্রমণের নিয়মে এ বার বদল আনতে চলেছে সে দেশের সরকার। নতুন নিয়ম চালু হবে দুর্গাপুজোর আগেই। ‘ভিসা মুক্ত নীতিতে’- এত দিন পাসপোর্ট, প্রয়োজনীয় নথি, বিমানের টিকিট থাকলে সে দেশে গিয়ে কোনও ভারতীয় পর্যটক টানা ৬০ দিন পর্যন্ত থাকতে পারতেন। তবে ১৫ সেপ্টেম্বর থেকে সেই নিয়ম পাল্টাচ্ছে। ২ মাসের বদলে সেই সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হচ্ছে। ফলে এখন পর্যটনের উদ্দেশ্যে তাইল্যান্ড গেলে কোনও ভারতীয় সর্বোচ্চ একমাস সে দেশে থাকতে পারবেন।

ভারতীয়দের বিদেশ ভ্রমণের তালিকায় তাইল্যান্ডের নাম থাকে শীর্ষে। তাইল্যান্ডে ঘোরার খরচ মধ্যবিত্তের নাগালে থাকায়, বহু ভারতীয় সারাবছরই সে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। পর্যটনের প্রসারে ভারতীয়দের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের ব্যবস্থা করেছে তাইল্যান্ড সরকার।

ভিসা ছাড়া ভ্রমণের দিন কমানো প্রসঙ্গে তাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক পুয়াংকিতকেও জানাচ্ছেন, সম্প্রতি মাদকপাচার, বেআইনি ভাবে ব্যবসা চালানো ইত্যাদি নানা অপরাধমূলক কাজের অভিযোগে বেশ কয়েক জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভিসা ছাড়া তাইল্যান্ডে প্রবেশের সুযোগ নিয়ে অপরাধ হচ্ছে। সুযোগের অপব্যবহার করছেন কেউ কেউ। তা ঠেকাতেই নতুন ভাবনা। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড-সহ বিশ্বের আরও ৬০টি দেশের জন্য এই নিয়ম চালু হচ্ছে। ৬০ দিনের বদলে ৩০ দিন পর্যন্ত সে দেশে থাকার সুযোগ দেওয়া হচ্ছে।

ভিসা ছাড়া তাইল্যান্ড ভ্রমণের জরুরি শর্ত

• অন্তত ৬ মাস মেয়াদসম্পন্ন পাসপোর্ট রাখতে হবে

• নিজের দেশে ফেরার কনফার্মড বিমান টিকিট থাকতে হবে

• থাকতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র

• পর্যটকদের নির্দিষ্ট সফরসূচি থাকা জরুরি

• আসার ৭২ ঘণ্টা আগে পর্যটকদের তাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড অনলাইনে পূরণ করতে হবে

• পর্যটক পিছু ২০ হাজার থাইভাট নগদে রাখতে হবে

• রাখতে হবে জরুরি নথিপত্র

thailand VISA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy