Advertisement
E-Paper

ট্রলির চাকা টেপ দিয়ে মুড়ে দিচ্ছেন অনেকে, সফরে এমন কৌশল কেন জনপ্রিয় হচ্ছে?

সফরের সময় ট্রলির চাকা টেপ দিয়ে আটকে দিচ্ছেন অনেকে। কেন এমন করা হয়? কতটা কাজের এই পন্থা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ২০:৩২
ট্রলির চাকা টেপ দিয়ে মুড় নেওয়ার কারণ কী?

ট্রলির চাকা টেপ দিয়ে মুড় নেওয়ার কারণ কী? ছবি:সংগৃহীত।

বিমানবন্দর হোক বা ভারতীয় রেলস্টেশন— খেয়াল করলে চোখে পড়বে অনেকেই ট্রলির চাকাটি টেপ দিয়ে জড়িয়ে দিচ্ছেন। টেপ জড়ানো অবস্থাতেই ট্রলি টেনে নিয়ে যাচ্ছেন। এর কারণ কি জানেন?

রাস্তায় ধুলো-ময়লা, নোংরা থাকে। তা যাতে সরাসরি চাকায় না লাগে, তাই এমন কৌশল প্রয়োগ করছেন অনেকে। আর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসতেই, অনেকেই এমন পন্থা অনুসরণ করা শুরু করছেন।

কিন্তু আদতেই কি, সফরের পরে ময়লা পরিষ্কারের ঝক্কি কমায় টেপ জড়ানো চাকা? না কি, এ শুধু স্রোতে গা ভাসানো? কারও কারও বক্তব্য, ধুলো-ময়লা থেকে চাকা বাঁচানোর জন্য টেপ লাগানোর কৌশলটি বুদ্ধিদীপ্ত। অসমান স্থান, নোংরা, জল-কাদার উপর দিয়ে চাকা গেলে ময়লা লেগে যায়। তা ছাড়া, বার বার ঘষা খেয়ে চাকা নষ্টও হয়ে যায়। পাতলা টেপ চাকার মাঝের অংশে লাগিয়ে দিলে ময়লা লাগে না। আবার স্যুটকেস নিয়ে যেতেও সমস্যা হয় না। পরে টেপটি খুলে নিলেই হয়।

তবে সকলেই যে টেপ ব্যবহারের পক্ষে, তা নয়। তা ছাড়া, টেপ লাগানোর কায়দা আছে। পুরো চাকা টেপ দিয়ে মুড়ে দিলে ট্রলি নিয়ে যেতে-আসতে অসুবিধা হতে পারে। তা ছাড়া, চাকা পরিষ্কারের অন্যান্য কৌশলও আছে। প্রতি বার সফরের শেষে সাবানজল নরম কাপড়ে ভিজিয়ে চাকা পরিষ্কার করে নেওয়া যায়। বিশেষত, বাইরে থেকে আনা ট্রলি ঘরে তুলে রাখার আগে এই ধাপটি অত্যন্ত জরুরি। এতে বাড়ির পরিচ্ছন্নতাও বজায় থাকে। তা ছাড়া, যত্ন করে রাখলে চাকার স্থায়িত্বও বাড়ে।

Travel Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy