Advertisement
E-Paper

‘ছোট, মোটা, কালো শার্ট পরা গ্রাহক’! নামের বদলে বিলে শারীরিক বিবরণ, ভাইরাল হতেই ক্ষমা চাইল বিখ্যাত কফি চেন

ক্যাফে এবং রসিদের ছবি শেয়ার করে গ্রাহক রেডিটে অভিজ্ঞতার কথা পোস্ট করেন। তিনি লেখেন “ক্যাফেটি আমার নাম ব্যবহার করেনি। তার বদলে তারা আমাকে বর্ণনা করতে আমার শরীর ব্যবহার করেছে।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৫:৪৬

ছবি: সংগৃহীত।

ক্যাফেতে খেতে গিয়েছিলেন তরুণ। খাওয়ার পর বিলে চোখ বোলাতেই তা আটকে যায় একটি বিশেষ অংশে। বিলে গ্রাহক পরিচিতির অংশটি তাঁর নামের জায়গায় অদ্ভুত একটি বিশেষণ। বেঙ্গালুরুর একটি বিখ্যাত কফি চেনের ব্র্যান্ডের কোরামাঙ্গালা আউটলেটের ঘটনা। একটি রসিদে গ্রাহকের নামের জায়গায় শারীরিক গঠন নিয়ে অপমানজনক একটি বর্ণনা লেখা হয় বলে রেডিটে অভিযোগ তুলেছেন এক তরুণ। গ্রাহক তার অভিজ্ঞতা শেয়ার করার পর ভাইরাল হয় পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ক্যাফে এবং রসিদের ছবি শেয়ার করে গ্রাহক রেডিটে অভিজ্ঞতার কথা পোস্ট করেন। তিনি লেখেন, “ক্যাফেটি আমার নাম ব্যবহার করেনি। তার বদলে তারা আমাকে বর্ণনা করতে আমার শরীরের বিবরণ ব্যবহার করেছে।” তাঁর পোস্ট অনুযায়ী, তরুণ কোরামাঙ্গালা ক্যাফেতে গিয়ে খাবারের অর্ডার দিয়ে দাম পরিশোধ করেছিলেন। পরে রসিদটি পরীক্ষা করে তিনি লক্ষ করেন যে, গ্রাহকের বিবরণ অংশে তাঁর নাম নেই। পরিবর্তে সেখানে লেখা আছে, “বেঁটে, মোটা, কালো শার্ট পরা।” ক্ষুব্ধ তরুণ পোস্টে জানিয়েছেন, গ্রাহককে শনাক্ত করার জন্য এটুকুই যথেষ্ট বলে মনে করেছেন ক্যাফে কর্তৃপক্ষ। গ্রাহক জানিয়েছেন যে বিষয়টি তাঁকে বিশেষ ভাবে হতাশ করেছে তা হল, বিবরণটি কোনও আকস্মিক উল্লেখ নয়। বরং ইচ্ছাকৃত ভাবে সেটি লেখা হয়েছে বলে মনে হয়েছে তাঁর। পোস্টদাতার অভিযোগ, কর্মীদের কেউ একজন গ্রাহকের দিকে তাকিয়ে তাঁকে ‘মোটা’ বলে আখ্যা দিয়েছেন। গ্রাহকদের অপমান না করেই তাঁদের অন্য ভাবে শনাক্ত করুন কর্মীরা, বলে সংস্থাকে পরামর্শ দিয়েছেন পোস্টদাতা।

পোস্টটি ভাইরাল হতেই অভিযুক্ত সংস্থা ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে। তারা জানিয়েছে, সংস্থার কর্মী নিঃসন্দেহে ভুল করেছিলেন। সমালোচনার হাত থেকে নিজেদের বাঁচানোর চেয়ে এর জবাব দেওয়া তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সংস্থা স্বীকার করেছে তাঁদের কর্মী জেনেবুঝেই বিলে গ্রাহকের শারীরিক বিবরণটি লিখেছেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সংস্থা।

Bengaluru Cafe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy