Advertisement
E-Paper

বিবাহবার্ষিকীতে মায়ের জন্য উপহার বাছতে গেলেন নেটপ্রভাবী! কয়েক কোটি ডলারের সওগাত দেখে থ নেটপাড়া

বিবাহবার্ষিকীতে মায়ের জন্য বিশেষ এক উপহার কেনার জন্য বাবার সঙ্গে পরামর্শ করেছিলেন বেকা ব্লুম। তাঁর আসল নাম রেবেকা মা। নেটপ্রভাবী এই তরুণী তাঁর বাবা-মায়ের সঙ্গে গিয়ে একটি উপহার কেনার ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর সেটি ৮০ লক্ষ বার দেখা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ১৬:১৬

ছবি: সংগৃহীত।

বিবাহবার্ষিকী উপলক্ষে সন্তানেরা বাবা-মায়ের হাতে উপহার তুলে দেন। কখনও জামাকাপড় কিনে দেন। আবার রেস্তরাঁয় গিয়ে খাওয়াদাওয়ার মতো পরিকল্পনাও করেন তাঁরা। কেউ কেউ টাকা জমিয়ে গাড়িও উপহার দেন। তবে ২০ বছরের এক তরুণী তাঁর বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে এমন এক উপহারের বন্দোবস্ত করলেন যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ছোটখাটো কোনও উপহার নয়, আস্ত এক ব্যক্তিগত বিমান! জামাকাপড় কিনতে যাওয়ার মতো বাবা-মাকে সঙ্গে নিয়ে বিমান পছন্দ করতে গেলেন তরুণী। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

বিবাহবার্ষিকীতে মায়ের জন্য বিশেষ এক উপহার কেনার জন্য বাবার সঙ্গে পরামর্শ করেছিলেন বেকা ব্লুম। তাঁর আসল নাম রেবেকা মা। নেটপ্রভাবী এই তরুণী তাঁর বাবা-মায়ের জন্য একটি ব্যক্তিগত বিমান কেনার ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর সেটি ৮০ লক্ষ বার দেখা হয়েছে। ‘আমার সঙ্গে বিমান কিনতে আসুন’ শিরোনামের ভিডিয়োয় ব্লুম জানান, নিখুঁত বিবাহবার্ষিকীর উপহার খোঁজার সময় তাঁর বাবার মাথায় বিমান কেনার বিষয়টি আসে। তাঁরা তিন জনে বিভিন্ন ব্যক্তিগত জেট পরিদর্শন করেন। বিমানচালকদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ককপিটে প্রবেশ করেন ব্লুম ও তাঁর মা। এমনকি তাঁর মা ককপিটে বসে থাকা অবস্থায় চালককে একটি ছবি তুলে দিতে অনুরোধও করেন। বিমান কেনার আগে মা-বাবার স্বাস্থ্য ও শারীরিক আরামের কথা বিবেচনা করে বিমান সংস্থার কাছে বিশেষ কিছু দাবি জানান তরুণী। শুধু মা-বাবার জন্যই নয়, পোষ্যের জন্য বসার বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দেন ব্লুম।

ব্লুম তাঁর পরিবারের জন্য নির্দিষ্ট কোন বিমানটি বিবেচনা করছিল তা উল্লেখ করেননি ভিডিয়োয়। বিমানের মডেল, আকার এবং অভ্যন্তরীণ কাস্টমাইজ়েশনের মাত্রার উপর নির্ভর করে নতুন এই ব্যক্তিগত জেটবিমানের দাম ২.৫ কোটি ডলার থেকে ১০ কোটি ডলারেরও বেশি হতে পারে।

Private Jet Influencer Marriage Anniversary

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy