Advertisement
E-Paper

তিন সেকেন্ডে তিনটি গুলি! মধ্যরাতে হামলা পিৎজ়ার দোকানে, সিসিটিভিতে ধরা পড়ল হামলা

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১২টা ৪২ নাগাদ হামলাকারীরা দোকানে প্রবেশ করে। দু’জন লোক তখনও সেখানে বসে কথা বলছেন। এর পর বন্দুকধারীরা প্রায় তিন থেকে চার সেকেন্ডের মধ্যে পর পর তিনটি গুলি চালায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৬:৩৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পঞ্জাবের লুধিয়ানার একটি খাবারের দোকানে চলল পর পর গুলি। গভীর রাতে পিৎজ়ার দোকানে ঢুকে পর পর তিনটি গুলি চালিয়ে পালিয়ে গেলেন দুই তরুণ। সেই ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ফুটেজে দেখা যায়, দুই তরুণ বন্দুকধারী দোকানে প্রবেশ করে দ্রুত পর পর তিনটি গুলি চালিয়ে পালিয়ে যান। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘কনটেন্টকিকমি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে গুলিচালনার ফুটেজটি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১২টা ৪২ নাগাদ হামলাকারীরা দোকানে প্রবেশ করে। দু’জন লোক তখনও সেখানে বসে কথা বলছেন। এর পর বন্দুকধারীরা প্রায় তিন থেকে চার সেকেন্ডের মধ্যে পর পর তিনটি গুলি চালায়। গুলিবর্ষণের পর পরই কর্মী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে দোকানটি থেকে ছুটে বেরিয়ে আসতে দেখা যায় কয়েক জনকে। গুলি চালানোর পর বন্দুকধারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘গোপী লাহোরিয়া গ্রুপ’ নামের একটি সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে এই হামলার দায় স্বীকার করেছে। গুলিবর্ষণের ঘটনার নেপথ্যে দুই গ্যাংয়ের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা উস্কে দিয়েছে। সমাজমাধ্যমে দায় স্বীকারের পোস্টটি পুলিশ খতিয়ে দেখছে। পোস্টটির সত্যতা নিয়ে কোনও বিবৃতি দেয়নি লুধিয়ানা পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে এবং তাদের গতিবিধি খুঁজে বার করতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই হামলার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দু’টি দলের মধ্যে বিবাদ না কি তোলাবাজির ঘটনা, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

Punjab Ludhiana Gunshot

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy