Advertisement
E-Paper

বহুতল থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের শিষ্য রসিক দুলারি? সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, বাড়ছে ধন্দ

রসিক দুলারি একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে মারা যাওয়ার কয়েক দিন পর এই ফুটেজটি প্রকাশ্যে এসেছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও আশ্রমের ঘর থেকে ছাদে ওঠার ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে। কিন্তু তার মাঝের সময়টুকুতে কী এমন ঘটেছিল, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৩
A new CCTV clip showing the moments before Rasik Dulari’s fall

রসিক দুলারি শরণের মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য। ছবি: সংগৃহীত।

প্রেমানন্দ মহারাজের শিষ্য রসিক দুলারি শরণ ওরফে দীপক লোঢীর মৃত্যুতে নয়া মোড়। একটি সিসিটিভি ফুটেজকে ঘিরে বাড়ছে রহস্য। রসিকের পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ফুটেজটিতে তাঁর রাস্তায় পড়ে যাওয়ার মুহূর্তটি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

রসিক দুলারি একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে মারা যাওয়ার কয়েক দিন পর এই ফুটেজটি প্রকাশ্যে এসেছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও আশ্রমের ঘর থেকে ছাদে ওঠার ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে। কিন্তু তার মাঝের সময়টুকুতে কী এমন ঘটেছিল, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। আশ্রমে দীপকের ঘরে তল্লাশি চালিয়ে রক্তের দাগযুক্ত একটি টালি কাটার গ্রাইন্ডার উদ্ধার করেছে পুলিশ বলে জানা গিয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, মৃত্যুর আগে ওই যন্ত্র ব্যবহার করে দীপক নিজের গোপনাঙ্গে গুরুতর আঘাত করে থাকতে পারেন। ঘটনাটি কীভাবে ঘটেছিল, তা নিশ্চিত করতে পুলিশ ফরেন্সিক ও অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখছে। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করলেও, তাঁর মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি, এবং ময়নাতদন্তের প্রতিবেদনে অতিরিক্ত রক্তক্ষরণকে তাঁর মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভিডিয়োটি ‘খোজপত্রকার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। রসিক দুলারির মৃত্যু নিয়ে সন্দেহের মেঘ ঘনীভূত হচ্ছে বিভিন্ন মহলে। রসিকের মোবাইল ফোন, চ্যাট, ভিডিয়োবার্তা— সব কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত্যুর আগের মুহূর্তে ঘরের মধ্যে কী হয়েছিল, সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সন্দেহ করা হচ্ছে, সিসিটিভি ফুটেজে যা ধরা পড়েছে, তার পিছনের কোনও ঘটনা রসিকের মৃত্যুর নেপথ্য কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy