প্রশিক্ষণ চলাকালীন ধ্বংস হল মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনের গোলায় পরিণত হয়। ভাগ্যক্রমে বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে বেরিয়ে আতে সক্ষম হন চালক। তার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের সম্ভাব্য বিপদের কথা জানান চালক। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মিশিগানের গ্রামীণ এলাকায় আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
একটি ওয়েবসাইটে অডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে, দুর্ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাছে বার্তা দেন মহড়ার থাকা যুদ্ধবিমানটির চালক। তিনি জানান, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তাঁর উইংম্যান সম্ভাব্য ‘মে ডে’-এর সতর্কতা বিমানচালক এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানান, ‘উইংম্যানের কাছ থেকে একটি সম্ভাব্য ‘মে ডে’ বার্তা পাচ্ছি। আমার মনে হয় বিমান ভূপতিত হবে। জরুরি পরিষেবাগুলোকে খবর দিন।’’
F-16 TEXAS AIR NATIONAL GUARD JATUH DI MICHIGAN
— Sputnik Nusantara (@Spt_Nusantara) September 18, 2026
Sebuah F-16 Fighting Falcon milik 149th Fighter Wing, Texas Air National Guard, jatuh di Grand Traverse County, Michigan, pada 17 September saat menjalani misi latihan rutin.
Pilot berhasil melontarkan diri dan dilaporkan dalam… pic.twitter.com/AlhXhsKchf
আরও পড়ুন:
এই দুর্ঘটনার ফলে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দাদেরও সাময়িক ভাবে সরিয়ে নেওয়া হয়। টেক্সাসের জয়েন্ট বেস সান আন্তোনিও-ল্যাকল্যান্ডে অবস্থিত ফাইটার উইং-এর জনসংযোগ বিশেষজ্ঞ ডেরেক গুতিয়েরেজ় সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিমানচালককে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এও জানান, পাখির সঙ্গে সংঘর্ষের কোনও সম্ভাবনা সম্পর্কে তিনি অবগত নন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। দুর্ঘটনাস্থলের নিকটবর্তী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাঁরা ঘন কালো ধোঁয়া, ধ্বংসাবশেষ ও বিস্ফোরণ দেখতে পেয়েছিলেন। ভিডিয়োটি ‘স্পুটনিক নুসারতারা’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।