Advertisement
E-Paper

১৫০ বার ভারতে এসে এ দেশের প্রেমে হাবুডুবু! ইউরোপের মাটিতে দাঁড়িয়ে প্রৌঢ়ের কথা শুনে হতবাক তরুণী

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক প্রৌঢ় ইউরোপের রাস্তায় দাঁড়িয়ে আছেন। তাঁর সঙ্গে এক ভারতীয় মহিলার সাক্ষাৎ হয়। ইউরোপের মাটিতে দাঁড়িয়ে দু’জনের মধ্যে ভারতীয় ভাষায় কথোপকথন শুরু হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১৬:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জনপ্রিয় পর্যটন শহরগুলিতে গাইড, রিকশাচালক বা অটোচালকদের মুখে অনর্গল বিদেশি ভাষা শুনতে পাওয়া যায়। পর্যটকদের সঙ্গে বার্তালাপ চালাতে গিয়ে ইংরেজি ছাড়াও ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান ভাষাতেও দক্ষ হয়ে ওঠেন তাঁরা। সেই সমস্ত ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় সমাজমাধ্যমে। কিন্তু এ বার এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে, যেখানে ইউরোপের রাস্তায় দাঁড়িয়ে এক জার্মান নাগরিকের মুখের বুলি শুনে বিস্মিত নেটপাড়া। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক প্রৌঢ় ইউরোপের রাস্তায় দাঁড়িয়ে আছেন। তাঁর সঙ্গে এক ভারতীয় মহিলার সাক্ষাৎ দেখা হয়। ইউরোপের মাটিতে দাঁড়িয়ে দু’জনের মধ্যে ভারতীয় ভাষায় কথোপকথন শুরু হয়। কথোপকথনের সময় জার্মান ব্যাক্তি ঝরঝরে হিন্দি বুলি দিয়ে দর্শককে মুগ্ধ করেন। তরুণী তাঁকে প্রশ্ন করেন যে তিনি কত বার ভারতে গিয়েছেন? বিদেশি প্রৌঢ় হিন্দিতে উত্তর দেন, ‘‘মায়ের শপথ, আমি ১৫০ বার ভারতে গিয়েছি।’’

ভারত সম্পর্কে তাঁর অনুভূতি কেমন তা বোঝাতে গিয়ে বিদেশি জানান, ‘‘আমি ভারতকে ভালবাসি। সেই কারণেই আমি নিরামিষভোজী। ভারত একটি চমৎকার দেশ।’’ আঞ্চলিক ভাষা ভোজপুরিতে বলা তার পরের কথাগুলি শুনে ভারতীয় তরুণী বাক্‌রুদ্ধ ও বিস্মিত হয়ে যান। তিনি বিদেশিকে জিজ্ঞেস করেন ‘‘আপনি ভোজপুরি এবং মরাঠীও বলেন! কী চমৎকার ব্যাপার।’’ ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে নেটাগরিকদের।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘হোয়াই_সিম্পলিফায়েড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর মানুষ মন্তব্য করেছেন তাতে। জার্মান নাগরিকের মুখে অনর্গল হিন্দি ও ভোজপুরি শোনার পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। এক নেটাগিরকের মন্তব্য, ‘‘ভারতীয় ভাষার মাধুর্য এমনই যে এর টান এড়ানো মুশকিল।’’ আবার দ্বিতীয় নাগরিক লিখেছেন, ‘‘ইংরেজি, হিন্দি, ভোজপুরি, সব ভাষাই সুন্দর; শুধু একটি নির্মল হৃদয় থাকা দরকার।’’

Insta Reel Hindi Europe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy