চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে লাইনের ফাঁকে পড়ে যাচ্ছিলেন তরুণ। ঠিক সময়ে দেখতে পেয়ে প্রাণ বাঁচালেন রেলপুলিশের দুই কর্মী। প্রাণ বাঁচিয়ে শিক্ষা দিতেও ভুললেন না এক রেলরক্ষী। চলন্ত ট্রেনের কামরায় ওঠার চেষ্টা করতেই তরুণ ভারসাম্য হারিয়ে ফেলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ১৬ সেপ্টেম্বর মুম্বইয়ের যোগেশ্বরী স্টেশনের। স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যাচ্ছিলেন এক যাত্রী। রেলকর্মীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান তিনি।
আরও পড়ুন:
ভিডিয়োয় বিবরণ অনুযায়ী, এক যাত্রী চলন্ত লোকাল ট্রেনে ওঠার চেষ্টা করার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যাচ্ছিলেন তিনি। মরাঠি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাতের দিকে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল নাগেশ মোহিত ও আরও এক কনস্টেবল প্লাটফর্মে দাঁড়িয়ে কথা বলছিলেন। তাঁদের পাশ দিয়েই ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে চলে যাচ্ছিল। এমন সময়ে ওই তরুণ ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। টাল টামলাতে না পেরে লাইনের ফাঁকে ঢুকে যাচ্ছিলেন তিনি। তড়িৎগতিতে এগিয়ে যাত্রীকে টেনে নিরাপদে প্লাটফর্মে সরিয়ে আনেন নাগেশ। দ্বিতীয় আরপিএফ সদস্যও তাঁকে সাহায্য করেন। উদ্ধার করার পর তরুণের গালে চড়ও মারতে দেখা যায় অন্য কনস্টেবলকে।
CLOSE CALL AT JOGESHWARI RAILWAY STATION!
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 18, 2026
A passenger nearly fell into the gap between a moving train and the platform. Police Constable Nagesh Mohite acted quickly and pulled the passenger to safety during his night shift on September 16 pic.twitter.com/wQ7RojM3id
ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ থেকে পোস্ট করার পর বহু মানুষ তা দেখেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। বিপদে পড়া যাত্রীকে দ্রুত উদ্ধার করায় আরপিএফ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। তাঁদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় রেলপুলিশের তৎপরতার প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ। রেল কর্তৃপক্ষ যাত্রীদের চলন্ত ট্রেনে না ওঠার জন্য বার বার অনুরোধ করেন। সেই আবেদনে কর্ণপাত করেন না যাত্রীরা। এই ঘটনাই তার প্রমাণ।