Advertisement
E-Paper

স্টেশনে রাতের অন্ধকারে লাঠিপেটা! মহিলাকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ, ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলস্টেশন চত্বরের কাছে আরপিএফ কর্মীরা লাল শাড়ি পরা এক মহিলাকে মারধর করছেন। চুল ধরে টেনেহিঁচড়ে স্টেশনচত্বরের বাইরে নিয়ে যাচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১

ছবি: সংগৃহীত।

স্টেশনের ভিতরে এক মহিলার চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন কর্তব্যরত পুলিশকর্মী। এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী রইল তেলঙ্গানার হাফিজপেট রেলস্টেশনে থাকা মানুষজন। ওই মহিলাকে প্রথমে লাঠিপেটা করে তার পর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশকর্মীর বিরুদ্ধে। শুক্রবার রাতের সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলস্টেশন চত্বরের কাছে আরপিএফ কর্মীরা লাল শাড়ি পরা এক মহিলাকে মারধর করছেন। চুল ধরে টেনেহিঁচড়ে স্টেশনচত্বরের বাইরে নিয়ে যাচ্ছেন। মহিলা পুলিশকর্মীর পায়ে ধরার চেষ্টা করছেন। পিছু পিছু যাচ্ছেন আরও এক পুলিশকর্মী। ঠিক কী পরিস্থিতিতে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা স্পষ্ট হয়নি। ভিডিয়োটি ছড়াতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। স্থানীয়দের অভিযোগ, মহিলা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তবে পুলিশের পাল্টা আচরণের তীব্র নিন্দা করেছেন অনেকেই। ঘটনার তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে।

এক মহিলার গায়ে হাত তোলার খবরটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেন রেল কর্তৃপক্ষ। সেকেনদরাবাদের দক্ষিণ মধ্য রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মী হাফিজপেট রেলস্টেশনে কর্তব্যরত তেলঙ্গানা রাজ্য পুলিশের হোম গার্ড। তিনি রেলের নিরাপত্তা দলের কর্মী নন। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে তেলঙ্গানা রাজ্য পুলিশ বিভাগে ফেরত পাঠানো হয়েছে। রেলের এক কর্মকর্তা বলেছেন, ঘটনা যাচাই এবং প্রাপ্ত প্রমাণ খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘ভয়েসইউপিমিডিয়া১’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর পুলিশের ব্যবহারের নিন্দায় মুখর হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যাঁরা দাঁড়িয়ে এই নৃশংসতা দেখছিলেন, পুলিশের মতোই সেই সব মানুষও সমান ভাবে দোষী।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘এরাই কি ভারতের পুলিশ? গরিবদের জন্য কোনও আইন নেই।’’

Telengana RPF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy