ভারত সম্পর্কে নেতিবাচক মনোভাবই পোষণ করতেন বিদেশিনি। এ দেশ নিয়ে নানা জনের মুখে নানা কথা শোনার পর ভারতে আসতে ভয়ই পেতেন তিনি। তার পর সাহস করে ভারতে বেড়াতে এলেন। একাধিক রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর তাঁর যা অভিজ্ঞতা হল তা তিনি তুলে ধরেছেন একটি ভিডিয়োর মাধ্যমে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এই দেশে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা আমি সারা জীবন ভুলব না।’’ ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কারিনা নামের ওই বিদেশিনি ভ্রমণ ভ্লগার। তিনি সম্প্রতি জয়পুর, জোধপুর, বুন্দি, আগরার তাজমহল এবং বারাণসী-সহ ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। ভারত ভ্রমণের কয়েক মাস পর, তরুণী ইনস্টাগ্রামে তাঁর অভিজ্ঞতা ভাগ করেছেন। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “ভারত সম্পর্কে যা শুনেছিলাম, তাতে বছরের পর বছর ধরে আমি এখানে আসতে দ্বিধা বোধ করছিলাম। কোনও এক কারণে আমার মনে প্রশ্ন জেগেছিল যে আমি ভারতে যাওয়ার অভিজ্ঞতার জন্য প্রস্তুত কি না। আমি ব্যাপারটা ঠিক ভাবে ব্যাখ্যা করতে পারব না; আমি শুধু জানতাম যে আমি ভারতকে নিজের চোখে দেখতে চাই।’’
ভারতের মাটিতে পা রাখার পর তরুণীর সমস্ত ধারণা বদলে গিয়েছে। তিনি জানান, এখানে আসার আগে তাঁর যত দুশ্চিন্তা ছিল, সবই দূর হয়ে গিয়েছে। তাঁর কাছে সবচেয়ে যে জিনিসটি আকর্ষণ করেছে তা হল ভারতীয়দের ব্যবহার। তিনি এখানে বেড়াতে এসে যে ভাবে আপ্যায়ন পেয়েছেন তাতে মুগ্ধ কারিনা। তিনি জানান, এ দেশের মানুষজন কৌতূহলী হলেও উদারমনা, দয়ালু এবং সকলেই সাধ্যমতো সাহায্য করতে ইচ্ছুক। তিনি তাঁর ভিডিয়োয় লেখেন, ভারতে এসে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আমি নিরাপদ বোধও করে