Advertisement
E-Paper

সুটকেসে ‘মৃতদেহ’ দেখেই সাজোসাজো রব! ফরেনসিক পরীক্ষা করল পুলিশ, ফলাফল বলল মহিলা নয়, ‘সেক্স ডল’!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওলেন নামক একটি ছোট গ্রামের কাছ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি স্যুটকেস খুঁজে পান দুই যুবক। স্যুটকেস খুলেই চমকে যান তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ০৮:০৭
Australian police mistaken identity case silicone dummy found

ছবি: এআই সহায়তায় তৈরি।

স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার মহিলার ‘দেহাবশেষ’! খবর পেয়েই তদন্ত শুরু করেছিল পুলিশ। কিন্তু উঠে এল অন্য গল্প। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে না, কেউটে খুঁড়তে কেঁচো বেরিয়ে আসার মতো ব্যাপার। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। প্রাথমিক ভাবে একটি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করার পর পুলিশ বুঝতে পারে, মানুষের দেহাবশেষ বলে যা মনে করা হচ্ছিল, তা আসলে মানুষের মতো দেখতে একটি ‘সেক্স ডল (আদরপুতুল)’! ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়েছে অস্ট্রেলিয়া জুড়ে। সমাজমাধ্যমেও আলোড়ন পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওলেন নামক একটি ছোট গ্রামের কাছ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি স্যুটকেস খুঁজে পান দুই যুবক। স্যুটকেস খুলেই চমকে যান তাঁরা। দেখেন, প্লাস্টিকে মুড়িয়ে মানুষের ‘দেহাবশেষ’ রয়েছে সেখানে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর পর ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ শুরুতে বিষয়টিকে হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করে তদন্তের জন্য হোমিসাইড ডিটেকটিভ (হত্যাকাণ্ড তদন্তকারী গোয়েন্দা) এবং ফরেনসিক বিশেষজ্ঞের একটি বিশেষ দলকে ঘটনাস্থলে পাঠায়।

সোমবার পুলিশ জানিয়েছে, ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে স্যুটকেসের ভেতরের ‘দেহাবশেষ’ মানুষের নয়। বরং সেখানে মহিলার মতো দেখতে একটি আদর পুতুল রাখা ছিল। নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট লিন্ডা ব্র্যাডবেরি সাংবাদিকদের বলেন, ‘‘শুরুতে মানুষের দেহাবশেষ বলে ভুল করা হয়েছিল। দেখতে সেগুলি হুবহু মানুষের দেহাবশেষের মতোই মনে হচ্ছিল। তবে আমরা নিশ্চিত হয়েছি যে সেগুলো মানুষের নয়। মানুষের মতো দেখতে পুতুল। পুতুলটির অংশগুলি আলাদা আলাদা করা ছিল। পোশাক পরানো ছিল পুতুলটিতে। তার চুল ছিল। নাকেও ছিদ্রের চিহ্ন ছিল।’’

লিন্ডা আরও বলেন, ‘‘পরিস্থিতি বিভ্রান্তিকর হয়ে উঠেছিল পুতুলটির গায়ে থাকা কিছু দাগ, যা কালশিটে বা ছড়ে যাওয়ার ক্ষতের মতো মনে হচ্ছিল। আমরা বস্তুগুলি সংগ্রহ করতে এবং ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে সক্ষম হয়েছি যে সেগুলি মানুষের নয়। আমরা গুরুত্ব সহকারেই তদন্ত করেছিলাম এবং এ বিষয়ে আমাদের কোনও অনুশোচনা নেই।’’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘এবিসি’-তেও খবরটি উঠে এসেছে।

সমাজমাধ্যমে যথেষ্ট হইচই ফেলেছে ঘটনাটি। নেটাগরিকদের অনেকে ঘটনার বিষয়ে জেনে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে।

Bizarre Incident Australia dead body

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy